পুজোয় দেব-অঙ্কুশের লড়াই: হৈচৈ আনলিমিটেড নাকী ভিলেন?

Dev vs Ankush this puja
Dev vs Ankush!

[বক্স অফিস সংঘর্ষ : টালিউড]

দেব এর ’হৈ চৈ আনলিমিটেড’ বনাম অঙ্কুশের ‘ভিলেন’-লড়াই!


বছর ঘুরে আবারো এসে গেল পুজো। সেই সাথে সিনেপাড়ায় শুরু হয়ে গেল তোড়জোড়। ইতোমধ্যে ছয়টি ছবি এবারের পুজোকে সামনে রেখে মুক্তি পাচ্ছে। যার মধ্যে টোটাল বিনোদনমূলক বাণিজ্যিক ছবি হিসেবে আমরা যা বুঝি, সেই বুঝ নিয়ে মুক্তি পাচ্ছে দুইটি ছবি। যার মধ্যে একটি দেব এর ’হৈচৈ আনলিমিটেড’, অন্যটি অঙ্কুশের ‘ভিলেন’। এবার দেখা যাক বক্স অফিসে মুক্তির আগে কোন ছবিটি কেমন অবস্থানে আছে।

কন্টেন্ট:

ইতোমধ্যে বেশ কয়েক বছর ধরে সুপারস্টার দেব রিমেক ছবি করছে না। ফলে ‘হৈচৈ আনলিমিটেড’ও একটি সম্পূর্ণ নতুন কাহিনী নিয়ে নির্মিত ছবি-এতে যেটুকু সন্দেহ ছিল; ট্রেইলার মুক্তির পর তাও কেটে গেছে। ফলে অনায়াসে ধরা যায়, ‘হৈচৈ আনলিমিটেড’ একটি মৌলিক কেন্টেন্টের ছবি। অন্যদিকে অঙ্কুশের ‘ভিলেন’ মৌলিক ছবি বললেও, ট্রেইলার কিন্তু বলছে অন্য কথা। তবে ‘হৈচৈ আনলিমিটেড’ যেখানে একটি পুরো কমেডিধর্মী ছবি, যেখানে ‘ভিলেন’-একটি অ্যাকশান ধর্মী ছবি। ফলে যারা শুধুই কমেডি ভালবাসে তাদের জন্য থাকছে দেব-এর ‘হৈচৈ আনলিমিটেড’, আর যারা অ্যাকশান-রোমান্স ভালবাসে, তাদের জন্য থাকছে অঙ্কুশের ‘ভিলেন’।

পড়ুন : ’হৈচৈ আনলিমিটেড’ ছবির সকল ভিডিও!

নায়িকা ফ্যাক্ট:

দেব এর ‘হৈচৈ আনলিমিটেড’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছে পূজা ও কৌশানী। অন্যদিকে অঙ্কুশের ‘ভিলেন’-এ অভিনয় করেছে মিমি চক্রবর্তী ও ঋত্বিকা। উভয় ছবিতে একজন নায়কের বিপরীতে দুইজন নায়িকা অভিনয় করেছে। তবে মজার বিষয় হল মিমি প্রথমে ‘হৈচৈ আনলিমিটেড’ ছবিতে অভিনয় করার কথা থাকলেও, পরবর্তীতে তাকে ‘ভিলেন’ এ যুক্ত করা হয়।

সংগীত :

সংগীতের দিক দিয়ে ‘হৈচৈ আনলিমিটেড’ ও ‘ভিলেন’ বেশ সমানে সমান। দুইটি ছবিতেই বলিউডের খ্যাতিমান সংগীতজ্ঞ কাজ করেছে। তবে ‘ভিলেন’ ছবির মাধ্যমে প্রথমবারের মত বলিউড র‌্যাপার বাদশা বাংলা গানে যাত্রা শুরু করতে যাচ্ছে।

পড়ুন : ‘ভিলেন’ নিয়ে প্রকাশিত সকল খবর!

বাজেট :

দেব-এর ছবির বাজেট সব সময় বেশি থাকে। বিশেষ করে দেব যখন নিজেই প্রযোজকের খাতায় নাম লিখিয়েছে, সেহেতু ‘হৈচৈ আনলিমিটেড’-এ অর্থ ঢালতে কোন কার্পণ্য করে নি। অন্যদিকে অঙ্কুশের ছবিটি নির্মিত হয়েছে বাংলার সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা এসভিএফ-এর অধীনে। ফলে অনায়াসে বলা যায়, অর্থ ব্যয়ে ‘ভিলেন’ও খুব একটা পিছিয়ে নেই।

সারমর্ম :

দেব-এর ‘হৈচৈ আনলিমিটেড’ ও অঙ্কুশের ‘ভিলেন’ দুটোই পুজোর ছবি। দুটোই নিটোল বাণিজ্যিক ছবি। স্টার কাস্টের দিক দিয়ে দর্শকদের কাছে ‘হৈচৈ আনলিমিটেড’ এগিয়ে থাকলেও, সেই দর্শকরাই আবার একটু অ্যাকশান-থ্রিলিং-এর আশায় ‘ভিলেন’ এ ঢুঁ মারবে এতে কোন সন্দেহ নেই। কেননা মৌলিক ‘হৈচৈ আনলিমিডে’ একটি নতুন স্বাদের আয়োজন করে রেখেছে-এটা যেমন সত্যি, তেমনি পুরোনো স্বাদের ‘ভিলেন’ও খুব একটা সরিয়ে রাখার মত হবে না।

আপনার বন্ধুর জন্য, ক্লিক করুন!

আরো পড়ুন:
ট্রেইলার রিভিউ : হৈচৈ আনলিমিটেড!

অঙ্কুশ হাজরার প্রকাশিত সব খবর!

No comments

Powered by Blogger.