’মনমারজিয়ান’ ছবির ১ম সপ্তাহের বক্স অফিস খবর! চলছে…

manmarziyaan!

[বক্স অফিস : বলিউড]

’মনমারজিয়ান’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!


অভিষেক বচ্চনের ‘মনমারজিয়ান’ ১৪ই সেপ্টম্বর বক্স অফিসে মুক্তি পায়। সারা ভারতের প্রায় ১৫০০ হলে ছবিটি মুক্তি পায়। ছবিটিতে অভিষেক বচ্চনের সাথে আরো অভিনয় করেছে তাপসী পান্নু ও ভিকি কুশল। ৩০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে কেমন করল সেটা এখন দেখার বিষয়।

প্রথম সপ্তাহে মনমারজিয়ান’ বক্স অফিস থেকে একুশ কোটির কাছাকাছি আয় তুলে নিয়েছে। তবে এ আয় ছবিটিকে লাভের মুখ দেখাতে ব্যর্থ হয়েছে। কেননা ছবিটি বক্স অফিস থেকে ৪০ কোটি আয় করতে না পারলে ব্যর্থ হিসেবে বিবেচিত হবে।

প্রথম তিন দিনে ‘মনমারজিয়ান’ বক্স অফিস থেকে ১৪ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও প্রযোজকদের প্রদত্ত ফিগারে তা পনের কোটির কাছাকাছি। প্রথম তিন দিনের বক্স অফিস আয়ের ফিগার মোটামুটি ভাল বলা চলে।

’মনমারজিয়ান’ ছবির বক্স অফিস আয়ে প্রযোজকদের পাশাপাশি ট্রেড সোর্সের তথ্যও তুলে ধরা হয়েছে।

পড়ুন : ’মনমারজিয়ান’ ছবি নিয়ে প্রকাশিত সব খবর!

দিন অনুযায়ী বক্স অফিস রিপোর্ট :


’মনমারজিয়ান’-এর বক্স অফিস আয় :

শুভমুক্তি : ১৪ সেপ্টম্বর ২০১৮

১ম দিনে আয় : ৩.৫৩ (৩.২৫) কোটি
২য় দিনে আয় : ৫.১১ (৪.৭৫) কোটি
৩য় দিনে আয় : ৫.৭০ (৫.৭০) কোটি
৪র্থ দিনে আয় : ২.১০ (১.৯৫) কোটি
৫ম দিনে আয় : ১.৮০ (১.৭৫) কোটি
৬ষ্ঠ দিনে আয় : ১.৪৫ (১.৪৫) কোটি
৭ম দিনে আয় : ১.৭২ (১.৫০) কোটি
সর্বমোট আয় : ২১.৪০ (২০.৪০) কোটি

বক্স অফিস স্ট্যাটাস : চলমান

আরো পড়ুন :
’জালেবি’ ছবির ট্রেইলার কোন গল্পের ইঙ্গিত দেয়?

শাহরুখ খানকে নিয়ে প্রকাশিত সব খবর!

No comments

Powered by Blogger.