Movie Review: বনি-মাহী’র ‘মনে রেখো’- ভাল লাগা ও মন্দ লাগা!
![]() |
| Mone Rekho! |
[রিভিউ : ঢালিউড]
’মনে রেখো’ ছবির অতিথি রিভিউ!
’মনে রেখো’ মনে রাখলাম মনের দরজা খোলার দৃশ্যের জন্যই।
ভালো দিক :
১. মাহিয়া মাহিকে খুব গ্ল্যামারাস লেগেছে।
২. বনির অভিনয় ভালো লেগেছে অনেক।
৩. মারামারির দৃশ্যগুলো সুন্দর ছিল।
৪. গানের চিত্রায়ন এবং পুরো সিনেমার চিত্রায়ন খুব ভালো।
৫. প্রত্যেকটা গান ই সুন্দর। ৪টা গানের মধ্যে ৩টাই পেপ্পি সং। হলে বসে দেখতে পেপ্পি সং ই ভালো লাগে, এটা পরিচালক অন্তত আন্দাজ করতে পেরেছে।
৬. কিছু কিছু ক্ষেত্রে পরিচালক নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।
৭. ছবি দেখে মনে হলো বাজেট ভালোই।
৮. পোশাক নির্বাচন ভালো লেগেছে খুব।
৯. সিনেমাটার সবচেয়ে ভালো দিক হলো মনের দরজা খোলার দৃশ্যটা।
১০. পুরোপুরি মসলাদার ছবি।
রিভিউ : ‘স্বপ্নজাল’, স্বপ্নময় শুভ্রা-অপু থেকে বের হওয়া কষ্ঠকর!
খারাপ দিক :
১. জয়ীর অভিনয় একদম ই ভালো না।
২. সাদেক বাচ্চুর অভিনয় এ ন্যাকামি বেশি।
৩. চিকন আলী সহ বনির বন্ধুদের মেকি অভিনয় & ভাব-ভঙ্গিমা।
৪. মিশার এন্ট্রি। বুকের মধ্যে হাজার হাজার লোম & স্থুল শরীর নিয়ে পানি থেকে লাফিয়ে উঠা! ভাবখানা এমন যেনো সিক্সপ্যাক বা পেশিবহুল খলনায়ক!
৫. হৃদয় খান-মিলার মনে রেখো গানের পর থেকে সুন্দর একটা পরিপূর্ণ সিনেমা হতে পারলো না। ঐখানেই সিনেমাটা শেষ হয়ে গেলে বা শেষের অল্প কিছু দৃশ্য হালকা পরিবর্তন করে প্রথমে নিয়ে আসলে সিনেমাটা তার বড় দূর্বল দিকটা এড়িয়ে যেতে পারতো!
৬. সিনেমার নামের সাথে মিলে নি গল্পটা।
৭. কিছু কিছু জায়গায় মারামারির দৃশ্যতে কমেডির চেষ্টা আনা।
সারমর্ম :
সিনেমাটা কেনো দেখবেন যদি বলি, তাহলে আমি শুধু ব্যক্তিগত মতামত থেকে বলবো; মনের দরজা খোলার দৃশ্যটা দেখার জন্য হলেও সিনেমাটা দেখবেন। এই দৃশ্যটা এতোই সুন্দর যে বারবার চোখে ভাসবে।
রেটিং : ৩/৫ স্টার।
রিভিউ লেখক : Erfaan Hoq Sihaab
আরো পড়ুন :
দেব – অঙ্কুশের লড়াই; কে এগিয়ে থাকছে?

No comments