’পল্টন‘, চীন-ভারত যুদ্ধের সিনেমা!
[ট্রেইলার : বলিউড]
চীন-ভারত যুদ্ধ নিয়ে নির্মিত ’পল্টন’ ছবির ট্রেইলার প্রকাশ করা হল।
‘পল্টন’ একটি যুদ্ধ ভিত্তিক ছবি। এ ছবির প্লট নির্ধারিত হয়েছে ১৯৬৭ সালে সংঘঠিত হওয়া সিকিম বর্ডারে ভারত-চীনের যুদ্ধের ঘটনা নিয়ে, যেখানে ভারত জয় লাভ করেছিল।
’পল্টন’ ছবির ট্রেইলারে যুদ্ধের বিষয়টি বেশি দেখানো হয়েছে। বিশেষ করে তিন মিনিট ধরে চলা ট্রেইলারটিতে ভারতীয় সেনাবাহিনীদের সাহসিকতায় বিষয়টি বিশেষভাবে ফোকাস করা হয়েছে। ট্রেইলারটিতে যুদ্ধের পাশাপাশি দেশপ্রেমের বিষয়টিও দেখানো হয়েছে।
’পল্টন’ জেপি দত্ত পরিচালিত একটি সিনেমা। ছবিটিতে অভিনয় করেছে অর্জুন রামপল, সনু সুদ, জ্যাকি শ্রফ ইত্যাদি। ছবিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে ৭ই সেপ্টম্বর!
পড়ুন : বলিউডের টাটকা সব খবর!
No comments