এবার বলিউডে চলছে প্রসিদ্ধ ’লায়লা মজনু’!
[ট্রেইলার : বলিউড]
’লায়লা মজনু’ অফিসিয়াল ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।
কিছু কিছু প্রেমের গল্প থাকে, তা সময়ে ধূলি পেরিয়ে সব সময় নতুন থেকে যায়। ’লায়লা মজনু’ তেমনি একটি প্রেমের গল্প। সম্প্রতি আরব্য এ গল্পের ছায়া অবল্বনে বলিউডে নির্মিত হয়েছে ’লায়লা মজুন’, যার ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।
’লায়লা মজুন’ ছবির ট্রেইলারে দেখানো হয়েছে কাশ্মিরের দুই তরুণ-তরুণীর ভালবাসার গল্প। প্রকৃতি প্রেমী এ দু’জন শত প্রতিকূলতা পেরিয়েও নিজেদের ভালবাসাকে আঁকড়ে ধরে। যার রূপ দিয়েছে অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি দিমরি। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছে মীর সরোয়ার।
’লায়লা মজুন’ পরিচালনা করছে সাজিদ আলী। ছবিটি বক্স অফিসে মুক্তি পাবে চলতি বছরের ৭ই সেপ্টেম্বর।
পড়ুন : বলিউডের সকল বিনোদন খবর!
No comments