সালমান-শাবনূরের ‘পৃথিবীতে সুখ বলে…‘ এবার আরজু-পরমণির দখলে!



[ঢালিউড : বাংলা সিনেমা

পরী মনির ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির ‘পৃথিবীতে সুখ বলে’ মুক্তি পেয়েছে।


’স্বপ্নজাল’ অভিনেত্রী পরীমনির নতুন ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। ছবিটিতে পরীমনির বিপরীতে অভিনয় করছে জনপ্রিয় নায়ক আরজু। এ ছবির একটি গান সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে।

’পৃথিবীতে সুখ বলে’ গানটি সালমান শাহ অভিনীত ‘জীবন সংসার’ ছবির গান। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া গানটিতে সালমান শাহ ও শাবনূর ঠোঁঠ মিলিয়ে ছিল। এবার নতুন করে গানটিতে ঠোঁঠ মিলিয়েছে আরজু এবং পরীমনি। সেই সাথে নতুন করে গানটি গেয়েছে ইমরান ও খেয়া। গানটির মূল কথা ও সুর করেছিল জাকির হোসেন রাজু।

’আমার প্রেম আমার প্রিয়া’ ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে।

পড়ুন : পরীমনি’কে নিয়ে প্রকাশিত সব খবর!

দেখুন ’পৃথিবীতে সুখ বলে’ গানটি:

No comments

Powered by Blogger.