অজয়-অশ্বিনী’র ‘সন অব সর্দার ২’ নির্মিত হতে পারে!

অজয় দেবগন!

[বিনোদন : বলিউড]

অজয় দেবগনের নতুন ছবি ‘সন অব সর্দার ২’!

সুপারহিট ‘সন অব সর্দার’ ছবির দ্বিতীয় কিস্তি নির্মিত হতে পারে। আর এ ছবিটিও যথারীতি নির্মাণ করতে পারে অশ্বিনী ধির, যে পূর্বের ছবিটি নির্মাণ করেছিল। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়ে রেখেছে এ পরিচালক।

তার মতে অজয়ের সাথে আবারো একটি ছবি তিনি করতে যাচ্ছেন। যেটা একটি ফ্যামিলি কমেডি ড্রামা ভিত্তিক ছবি হবে। হতে পারে সেটা ‘সন অব সর্দার ২’। যেটির শুটিং হয়তো নভেম্বর –ডিসেম্বর-এর দিকে শুরু হতে পারে। সেই সাথে ছবিটি আগামী বছর দিওয়ালীতে মুক্তি পেতে পারে। কেননা ছয়-সাত মাসের মধ্যে ছবিটির সম্পূর্ণ কাজ শেষ হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ছবিটি বক্সঅফিসে ‘দিওয়ালী ২০১৯ সালে মুক্তি পেতে পারে।

২০১২ সালে মুক্তি পাওয়া ’সন অব সর্দার’ ছবিতে অজয় দেবগনের সাথে সোনাক্ষী সিনহাকে দেখা যায়। শাহরুখ খানের ‘যাব থাক হ্যায় জান’ ছবির সাথে দিওয়ালীতে মুক্তি পাওয়া ছবিটি বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে।

No comments

Powered by Blogger.