শাকিব-শুভশ্রী’র ’চালবাজ’ দেখার দশটি কারণ!
চলতি বছরের ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলির নতুন ছবি ‘চালবাজ’।
ব্লকবাস্টার ’নবাব’ মুক্তির প্রায় একবছর পর আবারো এ জুটি হাজির হচ্ছে বড় পর্দা। সেই সাথে বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খানের প্রথম পূর্ণাঙ্গ নতুন ছবি হিসেবে ‘চালবাজ’ কলকাতায় মুক্তি পাচ্ছে। এ ছবিটি পরিচালনা করেছে জনপ্রিয় পরিচালক জয়দীপ মুখার্জী। এখন কথা হচ্ছে- কেন আপনি বড় পর্দায় ‘চালবাজ’ দেখবেন?
যে দশটি কারণে এ বৈশাখে আপনি বড় পর্দায় ’চালবাজ’ দেখতে পারেন :
১. ব্লকবাস্টার ‘শিকারী’, ‘নবাব’ এর পর ‘চালবাজ’ নিয়ে ফিরছে শাকিব-জয়দীপ জুটি। যেহেতু প্রথম দুইটি ছবি ব্লকবাস্টার হয়েছে, সেহেতু ’চালবাজ’ও ভক্তদের নিরাশ করার মত ছবি হবে না।
২. শাকিব-শুভশ্রী জুটির ‘নবাব’ গেল বছর বাংলা সিনেমার দর্শকদের মনে আলোড়ন তুলেছিল। ‘চালবাজ’ও আলোড়ন তুলতে যাচ্ছে-ট্রেইলারে তেমনি ইঙ্গিত দিয়ে রেখেছে।
৩. ’চালবাজ’ ছবিটি পুরোদমে একটি বিনোদন ধর্মী ছবি। এ ছবিতে রোমান্টিকতার পাশাপাশি অ্যাকশান, কমেডি ও ইমোশানও থাকছে। ফলে টোটাল বিনোদন নিয়ে হাজির হচ্ছে ‘চালবাজ’!
৪. ইতোমধ্যে ছবির গান গুলো দর্শকদের হৃদয় জয় করে নিয়েছে। সুপারহিট গানের একটি ছবি হতে যাচ্ছে ‘চালবাজ’।
৫. ’চালবাজ’ ছবির থীম অনেক জটিল নয়, বরং সাধারণ।
ফলে সহজেই উপভোগ্য একটি ছবি ‘চালবাজ’ সবার মন জয় করতে পারবে।
৬. এ ছবির অভিনয় শিল্পীদের লিস্টটা বেশ শক্তিশালী। ফলে বক্সঅফিসে কোন না কোন অভিনেতা আলাদা করে মনে দাগ কাটার একটা সুযোগ রাখছে।
৭. কলকাতায় প্রথম পুর্ণাঙ্গ ছবি হিসেবে শাকিব খানের ‘চালবাজ’ মুক্তি পাবে। ফলে বাংলাদেশে মুক্তির আগেই ‘চালবাজ’ দেখার আলাদা একটা উপভোগ্য বিষয় থাকছে।
৮. স্টেজ শো করে ইতোমধ্যে শাকিব কলকাতায়ও সমান জনপ্রিয়। সে জনপ্রিয়তা প্রমাণের স্বাক্ষর ’চালবাজ’ এ থাকছে।
৯. বৈশাখের সাথে আনন্দ-উল্লাস বেশি যায়। ’চালবাজ’ তেমনি একটি ছবি, যা বাংলা নববর্ষ উৎসবের জন্য আদর্শ।
১০. বাংলা সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকা শাকিব খান। সেই সাথে শুভশ্রীর সদ্য বিয়ে হয়েছে। এ দুইজনের রসায়ন ’চালবাজ’-এর কেন্দ্রের থাকছে।
No comments