মুক্তি পেল আবিরের নতুন ছবি ’গুপ্তধনের সন্ধানে’ এর ট্রেইলার!

গুপ্তধনের সন্ধানে!
[টালিউড : ট্রেইলার]
’গুপ্তধনের সন্ধানে’ ছবির বাজেট ট্রেইলার মুক্তি পেয়েছে!
কলকাতার শক্তিশালী অভিনেতা আবির দাশগুপ্তের নতুন ছবি ‘গুপ্তধনের সন্ধানে’। এ ছবিতে আবারো রহস্য উদ্ঘাটনমূলক চরিত্রে অভিনয় করেছে আবির। ছবিটিতে আবির ছাড়াও অভিনয় করেছে অর্জুন চক্রবর্তী ও ইশা এম. সাহা।
‘গুপ্তধনের সন্ধানে’ ছবিটি নির্মাণ করছে ধ্রুব ব্যানার্জি। রহস্য ঘারাণার ছবি যারা পছন্দ করে, তাদের জন্য এ ছবিটি যথেষ্ট আকর্ষণীয় হবে। বিশেষ করে ব্যোমকেশ-ফেলুদা ভক্তরা এ ছবিটি আগ্রহ সহকারে উপভোগ করতে পারে বড়পর্দায়।
’গুপ্তধনের সন্ধানে’ প্রযোজনা করেছে শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি। এসভিএফ এন্টারটেইনম্যান্ট প্রাঃ লিঃ এর ব্যানারে নির্মিত হওয়া ছবিটি বক্সঅফিসে মুক্তি পাচ্ছে ২৭ এপ্রিল ২০১৮ সালে।
দেখুন ’গুপ্তধনের সন্ধানে’ ছবির ট্রেইলার :
সিনেমা : গুপ্তধনের সন্ধানে
অভিনয় : আবির চ্যাটার্জী, অর্জুন চক্রবর্তী, ইশা
পরিচালক : ধ্রুব ব্যানার্জি
প্রযোজক : শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি
শুভমুক্তি : ২৭ এপ্রিল ২০১৮
No comments