ট্রেইলারে ‘ভিলেন’, কতটা ভাল হল অঙ্কুশের নবযাত্রা?




[ট্রেইলার : টালিউড]

‘ভিলেন’ ছবির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।


দীর্ঘ এক বছর পর আবারো দুর্গা পূজায় ফিরছে কলকাতার তারকা অঙ্কুশ হাজরা। তার নতুন ছবি ’ভিলেন’-এ নতুন গেট-আপে হাজির হওয়ার ঘোষণা দিয়ে ফিরছে এ তারকা। ইতোমধ্যে এ ছবির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে। কতটা ভাল হয়েছে ট্রেইলারটি?

’ভিলেন’ ছবির ট্রেইলারে অ্যাকশানের পাশাপাশি দারুণ রোমান্টিক কিছু দৃশ্যও দেখানো হয়েছে। সেই সাথে থাকছে কিছুটা ড্রামা। মিমি ও ঋত্বিকাকে নিয়ে দেখানো হয়েছে টুইস্টও। তবে সবকিছুর মধ্যে নতুন কিছু দেখা যায় নি। নতুন যেটা দেখা গেছে সেটা হলে অঙ্কুশের লুক। কিছুটা নতুন লুকে ধরা দিয়েছে অঙ্কুশ। তবে সবচেয়ে দুর্ভার্গ্য, ছবিটি মৌলিক নয় বলে। তবে উপস্থাপন যথারীতি স্বাভাবিক। এখন দেখার বিষয় পুরো ছবিটা হলে কতটা ভাল করে।

’ভিলেন’ পরিচালনা করেছে বাবা যাদব। ছবিটি ২০১৮ সালের দুর্গা পূজা উপলক্ষে ১২ অক্টোবর মুক্তি পাচ্ছে।

পড়ুন : ’ভিলেন’ নিয়ে প্রকাশিত সব খবর!

দেখুন ’ভিলেন’ ছবির ট্রেইলার:


No comments

Powered by Blogger.