আবারো ’কি আশায় বাঁধি খেলাঘর’, কুমার শানুর কণ্ঠে বুম্বা দা’র লিপ!
[বাংলা গান]
মুক্তি পেয়েছে ‘কি আশায় বাঁধি খেলাঘর’ গানটি!
’কি আশায় বাঁধি খেলাঘর’ কিশোর কুমার গাওয়া একটি বিখ্যাত গান। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া গানটি উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত ‘অমানুষ’ ছবিতে ব্যবহৃত হয়েছিল। ক্ল্যাসিক এ গানটি আবারো নতুন করে পরিবেশন করা হয়েছে।
প্রসেনজিতের নতুন ছবি ‘কিশোর কুমার জুনিয়র’ এ ‘কি আশায় বাঁধি খেলাঘর’ গানটি গেয়েছে কুমার শানু। অসাধারণ এ গানটির সংগীত পরিচালনা করেছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রসেনজিতের লিপে এ গানটি ইতোমধ্যে কলকাতার দর্শকদের মন মাতিয়ে নিয়েছে।
দুর্গা পূজাকে সামনে রেখে ’কিশোর কুমার জুনিয়র’ মুক্তি পাচ্ছে ১২ অক্টোবর।
পড়ুন : ’কিশোর কুমার জুনিয়র’ নিয়ে প্রকাশিত সব খবর!
No comments