আসছে রজনীকান্তের ‘পেট্টা’, দেখুন তার ভিডিও!
[বিনোদন : কলিউড]
’পেট্টা’ ছবির মোশন পোস্টার প্রকাশ করা হয়েছে।
দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘পেট্টা’। সম্প্রতি ছবিটির অফিশিয়ার মোশন পোস্টার ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
’পেট্টা’ ছবির মোশন পোস্টারটির ভিডিওতে দেখা যায় যে, রজনীকান্ত আবারো দর্শকদের সামনে যথারীতি পুরনো ধাঁচে ফেরত আসছে। ভিডিওটিতে রজনীকান্ত যথারীতি স্টাইলিশ ভঙ্গিতে একটি মহলে মোমবাতিদানি নিয়ে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটিতে গ্রাফিক্সের নিখুত ব্যবহার দেখা যায়। ইউটিউবে প্রকাশের পর পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
‘পেট্টা’ ছবিটির পরিচালনা করছে কার্তিক শভারাজ। ছবিটি ২০১৯ সালে মুক্তি পাবে। ইতোমধ্যে চলতি বছরের নভেম্বরে মুক্তি পাচ্ছে রজনীকান্তের বহুল আলোচিত ছবি ‘রোবট ২.০’!
পড়ুন : রজনীকান্তকে নিয়ে প্রকাশিত সব খবর!
No comments