’এমন ভালবাসবো তোমায়’ দিয়ে ’মেঘকন্যা’র যাত্রা শুরু!
[বাংলা গান : ঢালিউড]
মুক্তি পেয়েছে ‘এমন ভালবাসবো তোমায়’ গানটি!
ফেরদৌস-রুবিনার ‘মেঘকন্যা’ এবার ইউটিউবে যাত্রার প্রমোশন শুরু করল। ‘এমন ভালবাসবো তোমায়’ গানের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়েছে।
’এমন ভালবাসবো তোমায়’ একটি রোমান্টিক গান। গানটিতে কণ্ঠ দিয়েছে ন্যান্সি ও তাসিফ। গানটির সংগীত পরিচালনা করেছে সৈকত আলী ইমন। রোমান্টিক ধাঁচের এ গানটিতে ফেরদৌস ও রুবিনাকে রোমান্টিক দৃশ্যে দেখা যায়।
’মেঘকন্যা’ পরিচালনা করেছে মিনহাজুল ইসলাম। ছবিটি ১২ অক্টোবর বক্স অফিসে মুক্তি পাবে।
পড়ুন : ’মেঘকন্যা’ নিয়ে প্রকাশিত সব খবর!
No comments