‘প্রিয়া রে’র ১ম সপ্তাহের বক্স অফিস খবর; চলছে মোটামুটি…

’প্রিয়া রে’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!
প্রিয়া রে!

[বক্স অফিস : টালিউড]

’প্রিয়া রে’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!


১০ আগস্ট ২০১৮, কলকাতা সহ পশ্চিম বঙ্গে মুক্তি পেয়েছে ‘প্রিয়া রে’ ছবিটি। ছবিটিতে সোহম চক্রবর্তীর সাথে জুটি বেঁধেছে শ্রাবন্তী। রোমান্টিক-ড্রামা ভিত্তিক এ ছবিটি ‘প্রেম আমার’ ছবির ফ্লেভার জড়িয়ে বক্স অফিসে মুক্তি পেয়েছে। মুক্তির ১ম সপ্তাহে কেমন চলেছে, সেটাই এবার দেখা যাক। উল্লেখ্য ছবিটি বক্স অফিসে ‘ক্রিসক্রস’ ছরিব সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

’প্রিয়া রে’ মুক্তির প্রথম সপ্তাহে ৭৬টি হল দখল করতে সক্ষম হয়। বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে ছবিটি হল সংখ্যা ভাল পাই। তবে ৭৬টি হলে মুক্তি পেলেও, উদ্বোধনী দিন, বন্ধের দিন এবং স্বাধীনতা দিবসের দিন ছাড়া, অন্য দিনগুলোতে আহামরি দর্শক টানতে পারে নি ছবিটি। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলো প্রত্যাশা মাফিক দর্শক টানতে ব্যর্থ হয়েছে ছবিটি। তবে সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ভাল ব্যবসা করেছে। যদিও বর্তমানে পশ্চিম বঙ্গে বাণিজ্যিক ছবির বাজার খুব একটা ভাল নয়। তথাপি ১ম সপ্তাহে যতটুকু ব্যবসা করেছে, তাতে মোটামুটি ‘প্রিয়া রে’ ছবিটিকে অব্যর্থ বলা যাচ্ছে না।

’প্রিয়া রে’ প্রথম সপ্তাহে এক কোটির কাছাকাছি আয় করেছে মর্মে ধরে নেওয়া যায়। যার সিংহভাগ আয় এসেছে সিঙ্গেল স্ক্রিন থেকে।

পড়ুন : ’প্রিয়া রে’-নিয়ে প্রকাশিত সব খবর!

সিনেমা : প্রিয়া রে

অভিনয় : সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জি
শুভমুক্তি : ১০ই আগস্ট, ২০১৮
উদ্বোধনী স্ক্রিন : ৭৬টি
১ম সপ্তাহে সর্বমোট আয় : ০.৮০ কোটি (সম্ভাব্য)
বক্স অফিস স্ট্যাটাস : চলমান

বি.দ্র: টালিউড বক্স অফিস রিপোর্ট প্রকাশ করা বেশ সমালোচনা যোগ্য একটি কাজ। এখানে উল্লেখিত ফিগার শতভাগ সঠিক নয়; কেননা এটা কোন প্রযোজকদের প্রদত্ত ফিগার নয়। বরং সর্বোচ্চ সঠিক বিবেচনা করা যেতে পারে। কেননা বিভিন্ন সোর্স পর্যালোচনা করে ফিগারটি উপস্থাপনা করা হয়েছে। এরপরও বক্স অফিস আয় নিয়ে আপনার অভিযোগ, পরামর্শ কিংবা তথ্য আমাদের জানাতে কমেন্ট বক্স/মেইল বক্স ব্যবহার করতে পারেন!

আরো পড়ুন :
’প্রিয়া রে’ এবং ‘ক্রিসক্রস’ বক্স অফিসসংঘর্ষের খবর!

কলকাতার বিনোদন নিয়ে প্রকাশিত টাটকা সব খবর!

No comments

Powered by Blogger.