‘ক্রিসক্রস’র ১ম সপ্তাহের বক্স অফিস খবর; চলছে মোটামুটি…

’ক্রিসক্রস’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!
ক্রিসক্রস!
[বক্স অফিস : টালিউড]

’ক্রিসক্রস’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!


১০ আগস্ট ২০১৮, কলকাতা সহ পশ্চিম বঙ্গে মুক্তি পেয়েছে ‘ক্রিসক্রস’ ছবিটি। নারীবান্ধব এ ছবিটিতে যথাক্রমে অভিনয় করেছে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, জয়া আহসান, প্রিয়াংকা সরকার, সোহিনী সরকার। ড্রামা ভিত্তিক এ ছবিটি পাঁচ জন ভিন্ন ভিন্ন নারীর গল্প বলেছে। মুক্তির ১ম সপ্তাহে কেমন চলেছে, সেটাই এবার দেখা যাক। উল্লেখ্য ছবিটি বক্স অফিসে ‘প্রিয়া রে’ ছরিব সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

’ক্রিসক্রস’ মুক্তির প্রথম সপ্তাহে ৫৪টি হল দখল করতে সক্ষম হয়। বিশেষ করে মাল্টিপ্লেক্সে ছবিটি ভাল স্ক্রিন পাই। তবে ৫৪টি হলে মুক্তি পেলেও, প্রত্যাশা মাফিক দর্শক টানতে ব্যর্থ হয়েছে ছবিটি। বিশেষ করে স্বাধীনতা দিবস হতে মাল্টিপ্লেক্সে বলিউডের ‘গোল্ড’ ভাল অবস্থান করায়, ’ক্রিসক্রস’ ব্যবসা আহামরি জমাতে পারে নি। 

’ক্রিসক্রস’ প্রথম সপ্তাহে পঞ্চাশ লাখের কাছাকাছি আয় করেছে মর্মে ধরে নেওয়া যায়। যার সিংহভাগ আয় এসেছে মাল্টিপ্লেক্স স্ক্রিন থেকে।

পড়ুন : ’ক্রিসক্রস’-নিয়ে প্রকাশিত সব খবর!

সিনেমা : ক্রিসক্রস

অভিনয় : মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, জয়া আহসান, প্রিয়াংকা সরকার, সোহিনী সরকার
শুভমুক্তি : ১০ই আগস্ট, ২০১৮
উদ্বোধনী স্ক্রিন : ৫৪টি
১ম সপ্তাহে সর্বমোট আয় : ০.৪০ কোটি (সম্ভাব্য)
বক্স অফিস স্ট্যাটাস : চলমান

বি.দ্র: টালিউড বক্স অফিস রিপোর্ট প্রকাশ করা বেশ সমালোচনা যোগ্য একটি কাজ। এখানে উল্লেখিত ফিগার শতভাগ সঠিক নয়; কেননা এটা কোন প্রযোজকদের প্রদত্ত ফিগার নয়। বরং সর্বোচ্চ সঠিক বিবেচনা করা যেতে পারে। কেননা বিভিন্ন সোর্স পর্যালোচনা করে ফিগারটি উপস্থাপনা করা হয়েছে। এরপরও বক্স অফিস আয় নিয়ে আপনার অভিযোগ, পরামর্শ কিংবা তথ্য আমাদের জানাতে কমেন্ট বক্স/মেইল বক্স ব্যবহার করতে পারেন!

আরো পড়ুন :
বক্স অফিস রিপোর্টে প্রকাশিত সব খবর!

বিনোদন জগৎ নিয়ে প্রকাশিত টাটকা সব খবর!

No comments

Powered by Blogger.