বাণিজ্যিক ছবির বাণিজ্যে দেব ছাড়া অসহায় এসভিএফ!
![]() |
| দেব! |
[রঙধারা স্পেশাল : টালিউড]
দেব’কে হারিয়ে এসভিএফ খুব একটা সুবিধা করতে পারছে না!
এসভিএফ, কলকাতা তথা বাংলা সিনেমার বৃহৎ প্রযোজনা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অধিনে যেমন নির্মিত হয়েছে বড় বাজেটের সব নামকরা ছবি। তেমন নির্মিত হয়েছে ছোট বাজেটের ঝড় তোলা সব ছবিও। বর্তমান কলকাতায় এমন কোন বড় সুপারস্টার নেই, যারা এ প্রতিষ্ঠানের ছবিতে কাজ করে নি। প্রযোজনা প্রতিষ্ঠানটি যেমন বড়, ছবির বাজেটও যেমন বেশি, তেমনি প্রতি বছর সবচেয়ে বেশি আয় করে প্রতিষ্ঠানটি! বিশেষ করে বাণিজ্যিক ছবির সিংহভাগ বাজার দখল রাখত তারা। তবে বর্তমান সময়ে বাণিজ্যিক ছবির বাজারে ঠিক সুবিধা করতে পারছে না তারা।
পড়ুন: দেব কে নিয়ে প্রকাশিত সব খবর!
বর্তমানে কলকাতার সর্বাধিক জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে জিৎ এবং দেবই এগিয়ে। তবে বেশ কিছু বছর ধরে জিৎ এসভিএফ-এর ব্যানারে ছবি না করলেও, দেব করে আসছিল। ফলে দেবকে দিয়ে বাণিজ্যিক ছবির বাণিজ্য দখলে এগিয়ে ছিল তারা। তবে ২০১৭ সাল থেকে দেব তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান হতে ছবি মুক্তি দেওয়া শুরু করলেও, পাল্টে যায় দৃশ্যপট। ফলে সুপারস্টার দেব-এর পরিবর্তে এসভিএফ কলকাতার অন্য নায়কদের গ্ল্যামার কাজে লাগাতে মরিয়া হয়ে যায়। যার মধ্যে উল্লেখযোগ্য অঙ্কুশ ও যশ। তবে ২০১৭ সালে অঙ্কুশের ‘বলো দুগ্গা মাঈকী…’ প্রত্যাশামাফিক ব্যবসা করতে ব্যর্থ হওয়ায় এবং চলতি বছরই যশ পর পর দুইটি ফ্লপ বাণিজ্যিক ছবি উপহার দেওয়ায় এসভিএফকে নতুন করে ভাবতে হচ্ছে। এ নতুন করে ভাবতে গিয়ে তারা অবশেষে হাত বাড়াতে হচ্ছে বাংলাদেশের দিকে। বাংলাদেশের নাম্বার ওয়ান শাকিব খানকে তারা বাণিজ্যিক হিরো হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছে, যার ফলে ‘নাকাব’ মুক্তি দিচ্ছে সামনে। যদিও শাকিব খান কলকাতায় এখনো উল্লেখযোগ্য পরিমাণ জনপ্রিয়তা অর্জন করতে পারে নি।
পড়ুন: জিৎ’কে নিয়ে প্রকাশিত সব খবর!
‘পাগলু’ সিরিজ, ‘চ্যালেঞ্জ’ সিরিজসহ একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এসভিএফ-দেব জুটির সর্বশেষ ছবি ছিল ‘আমাজন অভিযান’, যা ২০১৭ সালে ক্রিসমাসে মুক্তি পাই । সম্প্রতি খবর পাওয়া গেছে এসভিএফ আবারো দেব-এর দ্বারস্ত হচ্ছে। এখন দেখার বিষয় দেব-এসভিএফ সামনে কি ছবি নিয়ে আসছে।
আপনার বন্ধুর জন্য, ক্লিক করুন!
আপনার বন্ধুর জন্য, ক্লিক করুন!
আরো পড়ুন:
কলকাতার বিনোদন নিয়ে প্রকাশিত সব খবর!
এসভিএফ-এর ভরসা হতে যাচ্ছে শাকিব খান!

No comments