’মাতাল’ – এর টীজার মুক্তি দেওয়া হয়েছে! গতানুগতিক…



[টীজার: ঢালিউড]

’মাতাল’ এর টীজার মুক্তি দেওয়া হয়েছে।


এবারের ঈদে মুক্তি পাচ্ছে ‘মাতাল’ ছবিটি। এ ছবির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন নায়িকা অধরা খানের। সেই সাথে থাকছে সাইমন সাদিক ও শিপন মিত্র। সম্প্রতি ছবিটির টীজার মুক্তি দেওয়া হয়েছে।

’মাতাল’ ছবির টীজারটিতে দুই নায়ক সাইমন ও শিপন মদ্যপ অবস্থায় দেখা যায়। অর্থাৎ দুই নায়কই মদ পান করে। সেই সাথে একসময় নায়িকাও মদের নেশায় জড়িয়ে পরে। টীজারটি অ্যাকশানের পাশাপাশি বেশ কিছু রোমান্টিক দৃশ্যও তুলে ধরা হয়েছে। পুরো টীজারটি ছিল গতানুগতিক।

’মাতাল’ পরিচালনা করেছে শাহীন সুমন। ২২ আগস্ট ছবিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে।

পড়ুন: ’মাতাল’ নিয়ে প্রকাশিত সব খবর!

দেখুন ‘মাতাল’ ছবির টীজার:


No comments

Powered by Blogger.