তেলেগু তারকা আল্লু অর্জুনের ‘সারাইনোড়ু’ ইউটিউবে রেকর্ড করেছে।

সারাইনোড়ু!
[বিনোদন : টলিউড]

ইউটিউবে ভারতের সবচেয়ে বেশি দেখা সিনেমা এখন ‘সারাইনোড়ু’!


দক্ষিণী সিনেমা এখন বলিউডের জন্য হুমকি হিসেবে ধরা দিচ্ছে। একের পর এক ইতিহাস সৃষ্টি করছে সেখানে নির্মিত ছবি গুলো। যেখানে ভারতের সিনেমা বলতে সারা বিশ্ব শুধু বলিউডের সিনেমাকে বোঝাত, সেখানে এখন আস্তে আস্তে আচঁড় কাটতে শুরু করেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে নির্মিত সিনেমাগুলো। গেল বছর তো বলতে গেলে বলিউডের সব রেকর্ডই ভেঙ্গে দিয়ে ইতিহাস নতুন করে লেখেছে তেলেগু ফিল্ম ‘বাহুবলী ২’। এবার আরেকটি তেলেগু ফিল্ম রেকর্ড করল। তবে এটি শুধু রেকর্ড করেছে ইউটিউবে।

হিন্দি ভাষায় ডাবিং করার পর তেলেগু সিনেমা ‘সারাইনোড়ু’ ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার গৌরব অর্জন করেছে। আল্লু অর্জুন ও রাকুল প্রিত সিং অভিনীত এ ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার পর হিন্দি সিনেমা প্রেমীরা ছবিটি দেখতে হুমরি হয়ে পরে ইউটিউবে। ফলে ২০১৬ সালে বক্সঅফিসে মুক্তি পাওয়া ছবিটি ২০১৭ সালে হিন্দির ভার্সনে ইউটিউবে মুক্তি পেয়ে এখন পর্য্ন্ত ১৪৫ মিলিয়ন ভিউ অর্জন করেছে। সেই সাথে যেকোন ভারতীয় ছবি হিসেবে সবচেয়ে বেশি লাইকও (৫লক্ষ+) পেয়েছে!

’সারাইনোড়ু’ তেলেগু বক্সঅফিসে মুক্তি পায় ২২ এপ্রিল ২০১৬ সালে। ৫০ কোটি বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ১২৭ কোটিরও অধিক আয় নিয়ে সুপারহিট স্ট্যাটাস লাভ করে।

দেখুন ‘সারাইনোড়ু’ ছবিটির হিন্দি ভার্সন :

সিনেমা : সারাইনোড়ু

অভিনয় : আল্লু অর্জুন, রাকুল প্রীত সিং
পরিচালক : বয়াপতি শ্রিনু
প্রযোজক : আল্লু অরবিন্দ
বাজেট : ৫০ কোটি
বক্সঅফিস : ১২৭ কোটি

No comments

Powered by Blogger.