আরিফিন শুভ-ঋতুপর্ণা’র নতুন গান ’তুমি আছো তাই’ !

[সংগীত: ঢালিউড]

’একটি সিনেমার গল্প’ ছবির ’তুমি আছো তাই’ মুক্তি পেয়েছে।


বৈশাখে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তি পাবে ‘একটি সিনেমার গল্প’। আরিফিন শুভ ও ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনীত এ ছবিটি পরিচালনা করেছে চিত্রনায়ক আলমগীর। বৃহস্পতিবার এ ছবির একটি নতুন গান বাংলাঢোল নামক ইউটিউব চ্যানালে মুক্তি পায়। ’তুমি আছো তাই’ নামের গানটি একটি রোমান্টিক গান।

’তুমি আছো তাই’ গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর ও এসআই টুটুল। গানটির কথা লিখেছে বাংলাদেশের জাতীয় পুরুষ্কার পাওয়া গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছে বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। বান্দরবানের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোতে এ গানের শুটিং হয়েছে। গানটিতে ঋতুপর্ণার সাথে আরিফিন শুভর রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে। উল্লেখ্য ’তুমি আছো তাই’ গানটি টীজার আকারে প্রকাশ করা হয়েছে।

’একটি সিনেমার গল্প’ ছবিটিতে আরিফিন শুভ ও ঋতুপর্ণা ছাড়াও অভিনয় করেছে আলমগীর ও চম্পা। ছবিটি আলমগীরের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনম্যান্ট-এর ব্যানারে নির্মিত হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ এপ্রিল ছবিটি বক্সঅফিসে মুক্তি পাবে।

দেখুন ‘তুমি আছো তাই’ গানটি : 


গান : তুমি আছো তাই

কণ্ঠ : আঁখি আলমগীর ও এসআই টুটুল
কথা : কবির বকুল
সুর ও সংগীত : রুনা লায়লা
সিনেমা : একটি সিনেমার গল্প
অভিনয় : আরিফিন শুভ ও ঋতুপর্ণা

No comments

Powered by Blogger.