মিমি চক্রবর্তীর আপকামিং মুভি; নতুন ছবির খবর!
[টালিউড : আপকামিং মুভি]
মিমি চক্রবর্তীর আপকামিং মুভি; মিমি চক্রবর্তীর নতুন ছবির খবর!
কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মধ্য দিয়ে টালিউডে প্রবেশ করে। একাধিক তরুণ অভিনেতার সমন্বয়ে করা অভিষেক ছবিটি বক্সঅফিসে সফল হয়। ঐ বছরই ‘বোঝেনা সে বোঝেনা’ দিয়ে ব্লকবাস্টার নায়িকা হিসেবে নাম লেখায় এ অভিনেত্রী। এর পর আর পিছনে ফিরে তাকাতে হয় নি।
বর্তমানে মিমি চক্রবর্তী যেসব ছবিতে অভিনয় করছে কিংবা মিমি চক্রবর্তীর যেসব ছবি বক্সঅফিসে মুক্তির লিস্টে আছে ‘রঙধারা’ সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। ’মিমি চক্রবর্তীর আপকামিং মুভি’ নিয়ে যেকোন পরামর্শ/অভিযোগ/সংশোধন ইত্যাদি আমাদের জানাতে পারেন।
মিমি চক্রবর্তীর নতুন ছবির খবর
ক্রিসক্রস
এসভিএফ এন্টারটেইনম্যান্ট –এর ব্যানারে নির্মিত নারী প্রধাণ গল্পের ছবি ক্রিসক্রসে মিমি চক্রবর্তী অভিনয় করছে। এ ছবিতে আরো অভিনয় করছে নুসরাত জাহান, স্বস্তিকা, প্রিয়ংকাও থাকছে। ছবিটি বিরসা দাশগুপ্ত পরিচালনা করছে।
সিনেমা : ক্রিসক্রস
অভিনয় : মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, স্বস্তিকা, প্রিয়ংকা
পরিচালক : বিরসা দাশগুপ্ত
প্রযোজক : শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি
ধরণ : থ্রিলার-ড্রামা
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮
হইচই আনলিমিটেড
দুই বছর পর ‘হইচই আনলিমিটেড’ দিয়ে আবারো দেব-এর সাথে অভিনয়ে ফিরছে মিমি। কমেডি ঘারাণার এ ছবিতে আরো অভিনয় করছে পূজা ব্যানার্জি। ছবিটি পরিচালনা করছে অনিকেত।
সিনেমা : হইচই আনলিমিটেড
অভিনয় : মিমি চক্রবর্তী, দেব, পূজা ব্যানার্জি
পরিচালক : অনিকেত চট্টোপাধ্যায়
প্রযোজক : গুরুপদ অধিকারী ও দেব অধিকারী
ধরণ : কমেডি-ড্রামা
বাজেট : ৫ কোটি (সম্ভাব্য)
শুভমুক্তি : দুর্গা পূজা ২০১৮
বি.দ্র:’রঙধারা’ প্রতিনিয়ত বিনোদন খবর সংগ্রহ করার চেষ্টা করছে। যখনি মিমি চক্রবর্তীর নতুন ছবি সম্পর্কে কোন খবর পাওয়া যাবে, তখনি এ পেইজটি আপডেট করার চেষ্টা থাকবে।

No comments