আবারো ভ্রমণ কমেডি ‘কাটমুন্ডু ২’ নিয়ে আসছে রাজ চক্রর্বতী!

[বিনোদন : টালিউড]

’কাটমুন্ডু ২’ নির্মাণে হাত দিচ্ছেন রাজ চক্রবর্তী।


সবে মাত্র বিয়ে শেষ করল। এরি মধ্যে নেমে পরল কাজে। বলছি রাজ চক্রবর্তীর কথা। কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রর্বতী শুভশ্রীকে বিয়ে করতে না করতেই কাজে নেমে পরল। ’চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’, ‘প্রেম আমার’ সহ অসংখ্য জনপ্রিয় ছবির পরিচালক রাজ চক্রবর্তী এবার নির্মাণ করছে ‘কাটমুন্ডু’ ছবির দ্বিতীয় কিস্তি। ২০১৫ সালে দুর্গা পূজায় ভ্রমণ কমেডি নির্ভর ‘কাটমুন্ডু’ মুক্তি পেলে, তা বক্সঅফিসে সুপারহিট ব্যবসা করে। তাই এবার তিনি নির্মাণ করতে যাচ্ছে এ সিরিজের দ্বিতীয় ছবি।


’কাটমুন্ডু’ সিরিজের দ্বিতীয় ছবির নাম ‘কাটমুন্ডু টু কাম্বডিয়া’ এটাও যথারীতি একটি ভ্রমণ কাহিনী নির্ভর ছবি হতে যাচ্ছে। প্রথমটার মত এটাও কমেডি ঘারাণার ছবি হবে। তবে পূর্বের চেয়ে এটার বাজেটও বেশি হবে বলেই খবর পাওয়া গেছে। উল্লেখ্য প্রথম ছবিটির বাজেট ছিল প্রায় ৪কোটি মত।

’কাটমুন্ডু’ ছবিতে সোহম, আবির, মিমি ও শ্রাবন্তী অভিনয় করলেও ‘কাটমুন্ডু টু কাম্বডিয়া’ ছবিতে কে কে অভিনয় করছে তা এখনো প্রকাশ করা হয় নি। সেই সাথে ছবিটি কবে মুক্তি পাবে, এখনো সেই বিষয়টি রহস্যে রেখে দিয়েছে রাজ চক্রবর্তী। তবে ধারণা করা হচ্ছে দুর্গা পূজা ২০১৮ উপলক্ষে ছবিটি মুক্তি পেতে পারে।

No comments

Powered by Blogger.