সালমান খানের ‘রেস ৩’ ছবির পূর্ণাঙ্গ পোস্টার প্রকাশ করা হয়েছে।
সালমান খানের ‘রেস ৩’ পরিবার অবমুক্ত করা হয়েছে।
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘রেস ৩’। গতিময় অ্যাকশান সিরিজের তৃতীয় কিস্তি ‘রেস ৩’ সালমান খানের ছোঁয়ায় আরো গতি পেয়েছে। সালমান খানের সাথে অভিনয় এ ছবিতে অভিনয় করছে এক জাঁক তারকা। জ্যাকুলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সালিম সহ আরো অনেককে দেখা যাবে এ ছবিতে। সেই সাথে অথিতি চরিত্রে দেখা যেতে পারে সোনাক্ষি সিহনাকেও। বেশ কিছুদিন ধরে প্রধান প্রধান চরিত্রেগুলো ফার্স্ট লুক প্রকাশ করে আসছে ছবি কর্তৃপক্ষ। এবার পুর্ণাঙ্গ পোস্টার প্রকাশ করা হল ছবিটি।
সালমান খানের ফেইসবুক পেইজে দেখা যাচ্ছে ‘রেস ৩’ ছবির পুর্ণাঙ্গ পোস্টার। পোস্টারে সালমান খানকে একটি চেয়ারে বসা অবস্থায় দেখা যায়, যার পিছনে দাঁড়িয়ে পোজ দিয়েছে ছবির বাকী চরিত্রগুলো। এ ছবির ক্যাপশনে লেখা ডায়লগটা সালমান শত্রুদেরও হলমুখী করতে বিশেষ ভূমিকা পালন করবে। ‘তোমার কোন শত্রুর প্রয়োজন নেই, যখন তোমার একটি পরিবার আছে!’ অর্থাৎ যার পরিবার আছে, তার শত্রুর দরকার কি???? পোস্টারে সেটাই ফোকাস করা হয়েছে।
’রেস৩’ ছবিটি পরিচালনা করেছে জনপ্রিয় পরিচালক র্যামে ডি সুজা। ছবিটি ২০১৮ সালে ঈদ উপলক্ষে ১৫ জুন বক্সঅফিসে মুক্তি পাবে।
সিনেমা : রেস ৩
অভিনয় : সালমান খান, অনিল কাপুর, ববি দেওল, জ্যাকুলিন, ডেইজি
পরিচালক : র্যামো ডি সুজা
প্রযোজক: সালমান খান, রমেশ এস. তুরানি
বাজেট : ১২০ কোটি
শুভমুক্তি : ১৫ জুন ২০১৮

No comments