এই ঈদে যশ দাশগুপ্ত নিয়ে আসছে ‘ফিদা’!


[বিনোদন : টালিউড]

যশ দাশগুপ্তের নতুন ছবি ‘ফিদা’ আসছে ঈদে!


চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছে যশ দাশগুপ্তের ’টোটাল দাদাগিরি’। ছবিটিতে যশের সাথে ছিল মিমি চক্রবর্তী। এবার নির্মিত হচ্ছে এ তারকার নতুন ছবি ’ফিদা’। ছবিটি চলতি বছরের ঈদে বক্সঅফিসে মুক্তি পাচ্ছে।


সোমবার যশ ফেইসবুক পেইজে ’ফিদা’ ছবিটির একটি পোস্টার শেয়ার করে। যেখানে যশকে ছবির নায়িকাকে জড়িয়ে ধরতে দেখা যায়। তবে নায়িকার ছবি দেখা যায় নি। ফলে বলা যাচ্ছে না ছবিটির নায়িকা কে হচ্ছে। ধারণা করা হচ্ছে আবারো মিমি চক্রবর্তী হয়তো এ ছবিতে নায়িকা হিসেবে থাকতে পারে।

’ফিদা’ পরিচালনা করছে পথিকৃৎ বসু। ছবিটি প্রযোজনা করছে মহেন্দ্র সোনি। এসভিএফ এন্টারটেইনম্যান্ট প্রাঃ লিঃ এর ব্যানারে নির্মিত হবে। ঈদে মুক্তি পেতে যাওয়া এ ছবিটি সুপারস্টার জিৎ-এর ’সুলতান-দ্যা সেভিয়ার’ ছবির সাথে সংঘর্ষে জড়াচ্ছে।

সিনেমা : ফিদা

অভিনয় : যশ দাশগুপ্ত
পরিচালক : পথিকৃৎ বসু
প্রযোজক : মহেন্দ্র সোনি
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট প্রাঃ লিঃ
শুভমুক্তি : ঈদ ২০১৮

No comments

Powered by Blogger.