নুসরাত জাহানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
[টালিউড : আপকামিং মুভি]
নুসরাত জাহানের আপকামিং মুভি; নুসরাত জাহানের নতুন ছবির খবর!
কলকাতার নায়িকা নুসরাত জাহান বাংলা সিনেমার একজন জনপ্রিয় নায়িকা। ২০১১ সালে ‘শত্রু’ ছবির মধ্য দিয়ে টালিউডে প্রবেশ করে।
প্রথম ছবিতেই পেয়েছে সুপারস্টার জিত এবং প্রথম সারির বাণিজ্যিক ছবির পরিচালক রাজ চক্রর্বতীকে। ফলে প্রথম ছবি দিয়ে হয়ে যায় সুপারহিট নায়িকা।
বর্তমানে নুসরাত জাহান যেসব ছবিতে অভিনয় করছে কিংবা নুসরাত জাহানের যেসব ছবি বক্সঅফিসে মুক্তির লিস্টে আছে ‘রঙধারা’ সেগুলো তুলে ধরার চেষ্টা করছে। ’নুসরাত জাহানের আপকামিং মুভি’ নিয়ে যেকোন পরামর্শ/অভিযোগ/সংশোধন ইত্যাদি আমাদের জানাতে পারেন।
নুসরাত জাহানের নতুন ছবির খবর
ক্রিসক্রস
এসভিএফ এন্টারটেইনম্যান্ট –এর ব্যানারে নির্মিত নারী প্রধাণ গল্পের ছবি ’ক্রিসক্রস’-এ নুসরাত জাহান অভিনয় করছে। এ ছবিতে আরো অভিনয় করছে মিমি চক্রবর্তী, স্বস্তিকা, জয়া, প্রিয়ংকা। ছবিটি বিরসা দাশগুপ্ত পরিচালনা করছে।
সিনেমা : ক্রিসক্রস
অভিনয় : নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, স্বস্তিকা, প্রিয়ংকা, জয়া
পরিচালক : বিরসা দাশগুপ্ত
প্রযোজক : শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি
ধরণ : থ্রিলার-ড্রামা
বাজেট : ১ কোটি নিচে (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮
মাস্ক
শাকিব খানের সাথে নুসরাত জাহানের প্রথম ছবি ‘মাস্ক’। এ ছবিটি পরিচালনা করেছে রাজিব কুমার বিশ্বাস। এ ছবিতে আরো অভিনয় করেছে সায়ন্তিকা ব্যানার্জি।
সিনেমা : মাস্ক
অভিনয় : নুসরাত জাহান, শাকিব খান, সায়ন্তিকা ব্যানার্জি
পরিচালক : রাজিব কুমার বিশ্বাস
প্রযোজক : শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি
ধরণ : রোমান্টিক-কমেডি-অ্যাকশান
বাজেট : ৩ কোটি (সম্ভাব্য)
শুভমুক্তি : ২০১৮
বি.দ্র:’রঙধারা’ প্রতিনিয়ত বিনোদন খবর সংগ্রহ করার চেষ্টা করছে। যখনি নুসরাত জাহানর নতুন ছবি সম্পর্কে কোন খবর পাওয়া যাবে, তখনি এ পেইজটি আপডেট করার চেষ্টা থাকবে।

No comments