এ বৈশাখে কেন আপনি বড় পর্দায় দেব-এর ‘কবীর’ দেখবেন?


দেব-রুক্মিনীর ’কবীর’ দেখার দশটি কারণ!

চলতি বছরের ১৩ এপ্রিল মুক্তি পাচ্ছে দেব এর ‘কবীর’। ব্লকবাস্টার ’আমাজন অভিযান’ মুক্তির প্রায় তিন মাস পর আবারো বড় পর্দায় হাজির হচ্ছে দেব। ২০১৮ সালে দেব-এর প্রথম ছবি এটি। এ ছবিতে দেব-এর বিপরীতে অভিনয় করেছে রুক্মিনী মিত্র। ছবিটি পরিচালনা করেছে অনিকেত চট্টোপাধ্যায়। এখন কথা হচ্ছে- কেন আপনি বড় পর্দায় ‘কবীর’ দেখবেন?

যে দশটি কারণে এ বৈশাখে আপনি বড় পর্দায় ’কবীর’ দেখতে পারেন :

১. টালিউডে সাধারণত বড় মাপের ছবিগুলো তামিল-তেলেগু ছবির রিমেক হয়ে থাকে। কিন্তু ‘কবীর’ কোন রিমেক ছবি নয়। এটি সম্পূর্ণ একটি মৌলিক গল্পের ছবি।
২. ’কবীর’ ছবির মধ্যমে প্রথমবারের মত দেব-অনিকেত একসাথে কাজ করেছে। টালিউডে নতুন এ জুটির নতুন ফ্লেভারে নির্মিত ‘কবীর’।
৩. ’কবীর’ ছবির প্লট মুম্বাই-এর সিরিয়াল বোম্ব ব্লাস্ট নিয়ে পরিচালিত। বাংলা সিনেমার ক্ষেত্রে এ ধরণে প্লট নিয়ে তেমন কোন ছবি নেই বললেই চলে।
৪. ‘কবীর’ ছবির সিংহভাগ শুটিং হয়েছে ট্রেনে। ফলে বাংলা ফিল্ম ইন্ডাট্রির ইতিহাসে ’কবীর’ই প্রথম ছবি, যার সিংহভাগ ট্রেনে শুট হওয়া।
৫. ধর্মের নামে হত্যা-জিহাদ নয়। সমাজের কাছে এটাই ’কবীর’ এর মূল মেসেজ। ফলে সামাজিক দায়বদ্ধতা একটি বিষয় ’কবীর’এ থাকছে।
৬. থ্রিলার ধাঁচের ছবি ‘কবীর’ বড়পর্দায় সবসময় একটা টান টান উত্তেজনা ধরে রাখার সম্ভাবনা রাখছে। অনন্ত ট্রেইলারে তেমনই ইঙ্গিত দেয়া।
৭. বাজেটের হিসেবে ‘কবীর’ একটি বড় বাজেটের ছবি। সাধারণত বড় বাজেটের ছবির ক্ষেত্রে নির্মাণে কোন আপস করার প্রয়োজন থাকে না।
৮. অরিজিতের ক্যাসিক্যাল ‘আকাশেও অল্প নীল’ ইঙ্গিত দিয়ে রাখছে রোমান্টিকতার বিষয়টি। ফলে রহস্যের ফাঁকে ’কবীর’-এ রোমান্টিকতাও থাকছে।
৯. ‘কবীর’ ছবির প্রচারণা টালিউডের অন্যান্য ছবির প্রচারণা থেকে ভিন্নতা রক্ষা করেছে। ফলে প্রযোজকের একটা শক্ত মনোবল এখানে থাকছে।
১০. সর্বোপরি দেব-কে ’কবীর’ ছবিতে আবারো নতুন একটি চরিত্রে দেখা যাবে। সাথে রুক্মিনীও নতুন চরিত্রে কাজ করছে। নতুন চরিত্রে ইতোমধ্যে ‘ট্রেইলার’ এর মাধ্যমে নিজের দক্ষতা দেখিয়েছে দেব।
আপনি কোন কারণে ‘কবীর’ দেখতে আগ্রহী কমেন্ট করে জানান! কমেন্ট করতে নিচে স্ক্রল করুন!

No comments

Powered by Blogger.