বহুল আলোচিত ‘পদ্মাবতী’ ছবির নতুন পোস্টার প্রকাশ; যেখানে মুক্তির তারিখ ৩০ নভেম্বর!
![]() |
| পিদ্মাবতী! |
[বলিউড]
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত রণবীর সিং, শাহিদ কাপুর ও দীপিকা পাড়ুকোণ অভিনীত বলিউডের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ’পদ্মাবতী’ ছবির নতুন পোস্টার প্রকাশ!
২০১৭ সালে বলিউডে সবচেয়ে আলোচিত ছবি ‘পদ্মাবতী’। রানবীর সিং, দীপিকা পাড়ুকোণ ও শাহিদ কাপুর অভিনীত ছবিটির ট্রেইলার মুক্তি পর বিশাল সারা ফেলেছে। ট্রেইলারটি মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ১৫.২মিলিয়ন ভিউ অর্জন করে রেকর্ড করেছে। যে রেকর্ড সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ও ভাঙ্গতে পারে নি। ‘টাইগার জিনদা হ্যায়’ মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে ১৫ মিলিয়ন ভিউ লাভ করেছিল। ফলে ’পদ্মাবতী’ ০.২০ মিলিয়ন ভিউ বেশি নিয়ে রেকর্ড ধরে রেখেছে। চারদিক থেকে ‘পদ্মাবতী’ প্রসংশা আসছে, এমনকি ’বাহুবলী’র পরিচালক রাজমৌলিও ‘পদ্মাবতী’র প্রসংশা করে। সম্প্রতি ’পদ্মাবতী’ ছবির নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে রিলিজ তারিখ উল্লেখ করা হয়েছে ৩০ নভেম্বর।
’পদ্মাবতী’ মুক্তির তারিখ সবত্র প্রকাশ করা হয়েছে ১ ডিসেম্বর। কিন্তু নতুন পোস্টারে ৩০ নভেম্বর উল্লেখ থাকায়, ভক্তরা দ্বিধায় পরে যায়। পরে ছবির পরিচালক বিষয়টি ক্লিয়ার করে। পরিচালক সঞ্জয় লীলা বানসালী সংবাদ মাধ্যমকে জানান যে, নতুন পোস্টারটি আরব দেশগুলোর জন্য। আরব দেশগুলোতে (গাল্ফ) ’পদ্মাবতী’ ৩০ নভেম্বর মুক্তি পাবে। ফলে সে দেশে ’পদ্মাবতী’র নতুন পোস্টার প্রকাশ করা হবে।
ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত ‘পদ্মাবতী’ একটি পিরিয়ড ড্রামা। ছবিটির মূল চরিত্র পদ্মাবতী রূপে অভিনয় করেছে দীপিকা পাড়ুকোণ। সেই সাথে পদ্মাবতীর স্বামীর চরিত্রে প্রথমবারের মত দীপিকার সাথে শাহিদ কাপুর অভিনয় করেছে। আর আলাউদ্দিন খিলজি রূপে থাকছে রানবীর সিং।
সঞ্জয় লীলা বানসালির সাথে রণবীর ও দীপিকা পাড়ুকোণ জুটির এটি তৃতীয় ছবি। এর আগে এ তিনজনের ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ছবি দুটি সমালোচকদের মন জয় করার পাশাপাশি বক্সঅফিসেও সুপারহিট ব্যবসা করে। বাণিজ্য বিশ্লেষকদের মতে ‘পদ্মাবতী’ চলতি বছরের অন্যতম ছবি হতে যাচ্ছে।
সিনেমা: পদ্মাবতী
অভিনয় : রণবীর সিং, দীপিকা পাড়ুকোণ ও শাহিদ কাপুর
পরিচালক : সঞ্জয় লীলা বানসালি
বাজেট : ১৬০ কোটি
মুক্তি : ১ ডিসেম্বর ২০১৭

No comments