সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ভয়ে পিছিয়ে গেছে হলিউডের দ্যা রক ও হিউ জ্যাকম্যান!
![]() |
| টাইগার জিনদা হ্যায়! |
[বলিউড]
সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ভয়ে পিছিয়ে গেছে হলিউডের দ্যা রক এর ‘জুমান্জি’ ও হিউ জ্যাকম্যানের ‘দ্যা গ্র্যাটেস্ট শোম্যান’!
চলতি বছরের ক্রীসমাসে মুক্তি পাচ্ছে সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’! ৭ নভেম্বর ছবিটির ট্রেইলার মুক্তি পাই। মুক্তি পেয়েই রেকর্ড করে ফেলে ট্রেইলারটি। ফলে বক্সঅফিসে কোন বলিউড তারকাই চাইছে না ‘টাইগার জিনদা হ্যায়’ সাথে ছবি মুক্তি দিতে। বলিউডের পাশাপাশি হলিউডের তারকারাও তাদের ছবি ক্রীসমাস উপলক্ষে ‘টাইগার জিনদা হ্যায়’ সাথে মুক্তি দিতে চাইছে না।
হলিউডের জনপ্রিয় তারকা ডোয়ান জনসন বা দ্যা রক এবং এক্সম্যান খ্যাত হিউ জ্যাকম্যান তাদের নতুন ছবি সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ সাথে মুক্তি দেওয়া থেকে বিরত থাকছে। ডোয়ান জনসনের নতুন ছবি ‘জুমান্জি – ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ বিশ্ব ব্যাপী ক্রীসমাস উপলক্ষে মুক্তি পেলেও বলিউডে মুক্তি পাবে এক সপ্তাহ পর। অর্থাৎ ছবিটি সালমান খানের সাথে ২২ ডিসেম্বর মুক্তি না দিয়ে এক সপ্তাহ পিছিয়ে ২৯ ডিসেম্বর মুক্তি দিবে। অন্যদিকে হিউ জ্যাকম্যানের নতুন ছবি ‘দ্যা গ্র্যাটেস্ট শোম্যান’ ২২ ডিসেম্বর বলিউডে মুক্তি না দিয়ে ১ জানুয়ারি ২০১৮ সালে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিবেশকরা। ফলে বক্সঅফিসে বলিউডের পাশাপাশি হলিউডের কোন ছবিও বক্সঅফিসে লড়াই করছে না সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’-এর সাথে। উল্লেখ্য সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘পদ্মাবতী’ ২২ ডিসেম্বর মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল, যদিও সালমান খানের প্রবল জনপ্রিয়তার কারণে তা প্রত্যাহার করে নেয়। অবশেষে ট্রেইলারেই রেকর্ড সৃষ্টি করা ’পদ্মাবতী’ বক্সঅফিসে ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।
গোয়েন্দা থ্রিলার নির্ভর ‘এক থা টাইগার’ এর সিক্যুালে ’টাইগার জিনদা হ্যায়’ পরিচালনা করছে ‘সুলতান’ খ্যাত আলী আব্বাস জাফর। যশ রাজ ফিল্মস্-এর ব্যানারে ছবিটি প্রযোজক হিসেবে আছেন আদিত্য চোপড়া। প্রথম ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ দ্বিতীয় ছবিতেও নায়িকা হিসেবে থাকছে।!
সালমান খানের আপকামিং মুভি;নতুন ছবির খবর!
সিনেমা : টাইগার জিনদা হ্যায়
অভিনয় : সালমান খান ও ক্যাটরিনা কাইফ
পরিচালক : আলী আব্বাস জাফর
প্রযোজক : আদিত্য চোপড়া
শুভমুক্তি : ২২ ডিসেম্বর ২০১৭

No comments