Village Rockstars; ভারতের হয়ে অস্কারে যাচ্ছে এ ছবিটি!



[বিনোদন : আসামের সিনেমা]

আসামের সিনেমা ‘ভিলেজ রকস্টার’ ভারতের হয়ে অস্কারে যাচ্ছে।


বলিউডের ‘পদ্মাবৎ’ ও ‘রাজি’কে টপকে ভারত থেকে এবার অস্কারে যাচ্ছে আসামের ছবি ‘ভিলেজ রকস্টার’। চলতি বছর ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট ফিচার ফিল্ম হিসেবে ঘোষণা পাওয়া ছবিটি অস্কারে জন্য মনোনীত হয়েছে।

’ভিলেজ রকস্টার’ আসামের একটি ছোট্ট গ্রাম্য মেয়ের স্বপ্নের গল্প নিয়ে নির্মিত হয়েছে। যে তার গ্রামের বন্ধুদের নিয়ে একটি রকস্টার ব্যান্ড গড়ে তুলতে চায়। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছে বণিতা দাস। ছবিটি পরিচালনা করেছে রিমা দাস। উল্লেখ্য বণিতা দাস, পরিচালক রিমা দাসের ভাতিজি।

২০১৭ সালে ভারত থেকে অস্কারে গিয়েছিল ‘নিউটন’ ছবিটি। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিল রাজকুমার রাও।

পড়ুন : সানি দেওলের ‘ভাইয়াজি সুপারহিট’ ছবির টীজার!

দেখুন ‘ভিলেজ রকস্টার’ ছবির ট্রেইলার :

No comments

Powered by Blogger.