সুপারস্টার শাকিব খানের রেকর্ড করা হল না; দোষ কার?
![]() |
| শাকিব খান! |
[ঢালিউড : বিনোদন]
শাকিব খানের ’নাকাব’ আজ কলকাতায় মুক্তি পেয়েছে!
২১ সেপ্টম্বর দু’বাংলায় এক সঙ্গে 'নাকাব’ মুক্তি দেওয়া কথা থাকলেও, বাংলাদেশের সেন্সর বোর্ডে ছাড়পত্র না পাওয়ার কারণে ছবিটি ২১ সেপ্টম্বর বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হয় নি। ফলে কলকাতায় মুক্তি পেলেও, বাংলাদেশে মুক্তি না পাওয়ার কারণে ছবিটি উদ্বোধনী দিনে রেকর্ড করতে পারে নি।
ধারণা করা হয়েছিল পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশে একসাথে মুক্তি পেলে, ’নাকাব’ রেকর্ড সংখ্যক হল পাবে। ইতোমধ্যে কলকাতায় বেশ ভাল একটা হল সংখ্যা পেয়েছে। যদিও পুজোর আগে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে খুব একটা ব্যবসা নেই বললেই চলে। এরি মধ্যে ‘নাকাব’ মুক্তি পাওয়ার আগেই মোটামুটি ভাল একটা হাইপ তুলেছে । যার ফলে হল সংখ্যা সন্তোষজনক। যদিও এসভিএফ পাইরেসি ঠেকাতে যত্র-তত্র হলে ছবিটি রিলিজ করে নি। যার করণে আশিটি (+/-) হলে ছবিটি মুক্তি দেওয়া হয়। যদি বাংলাদেশেও ছবিটি মুক্তি পেত, তবে হয়তো কলকাতায় হল সংখ্যা শত পেরিয়ে যেত।
দুর্ভাগ্যবশত ’নাকাব’ বাংলাদেশে মুক্তি না পাওয়ায়, উদ্বোধনী হল সংখ্যার রেকর্ড নতুন করে লিখতে পারে নি শাকিব খান। তবে এতে দোষ কার? শাকিব ভক্তরাই তা খুঁজে বের করুক!
পড়ুন : ’নাকাব’ নিয়ে প্রকাশিত সব টাটকা খবর!
সিনেমা : নাকাব
অভিনয় : শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি
পরিচালক : রাজীব বিশ্বাস
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
বাজেট : ৩.৫ কোটি (সম্ভাব্য)
শুভমুক্তি :২১ সেপ্টম্বর ২০১৮ (পশ্চিমবঙ্গ)
বাংলাদেশে আমদানিকারক : জাজ মাল্টিমিডিয়া
আপনার বন্ধুর জন্য ক্লিক করুন!
আরো পড়ুন :
এবার মুখোমুখি হচ্ছে মাহিয়া মাহী ও পরীমনি!

No comments