ভাওয়াল রাজা এবার ট্রেইলারে বর্তমান! সাথে নতুন যীশুর আগমন!



[টালিউড : ট্রেইলার]

মুক্তি পেয়েছে ‘এক যে ছিল রাজা’ এর ট্রেইলার।


সৃজিত মুখার্জি মানেই চমকে দেওয়া সব অসাধারণ মুভির নাম। কলকাতার প্রসিদ্ধ এ পরিচালক দুর্গা পূজায় দর্শকদের সামনে প্রতিবারে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

ইতোমধ্যে সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবির টীজার দর্শকদের প্রবল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবার ট্রেইলার যে আগ্রহের পরিপূর্ণতা দান করার আহবান দিয়ে রেখেছে।  সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটির ট্রেইলারে সব চেয়ে আলোচিত বিষয় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা যীশু সেনগুপ্ত। টান টান উত্তেজনায় সমৃদ্ধ ট্রেইলারটি পরিচিত একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। বিশেষ করে ভাওয়াল রাজার বেশে যীশুকে অনবদ্য লেগেছে।

’এক যে ছিল রাজা’ প্রযোজনা করছে শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনি। ছবিটি এসভিএফ এন্টারটেইনম্যান্ট এর ব্যানারে নির্মিত হয়েছে।

পড়ুন : ’এক যে ছিল রাজা’ নিয়ে প্রকাশিত সব খবর!

দেখুন এক যে ছিল রাজাছবির ট্রেইলার:

No comments

Powered by Blogger.