শাকিবের ‘নাকাব’, মুক্তির তারিখ ঘোষণা! রেকর্ড হতে পারে…
![]() |
| নাকাব |
[ঢালিউড : বিনোদন]
দু’বাংলায় একসাথে মুক্তি, বাংলা সিনেমায় নতুন রেকর্ড হতে পারে।
অবশেষে জানা গেল ‘নাকাব’ মুক্তির তারিখ। শাকিবের ছবিটি দু’বাংলায় একসাথে মুক্তি দেওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। ইতোমধ্যে হল বুকিংও শুরু হতে যাচ্ছে। হল মালিকদের আগ্রহের প্রেক্ষিতে বলা যায়, উদ্বোধনী দিনে ছবিটি রেকর্ড সৃষ্টি করতে পারে।
পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশে একসাথে মুক্তি পেলে, ’নাকাব’ রেকর্ড সংখ্যক হল পাবে। ইতোমধ্যে বাংলাদেশে শতাধিক হল মালিক আগ্রহ দেখিয়েছে ছবিটি মুক্তির ব্যাপারে। অন্যদিকে কলকাতায়ও ছবিটি ইতোমধ্যে পঞ্চাশের অধিক হল মালিকের আগ্রহ পাওয়া গেছে। যার ফলে মুক্তির বেশ কয়েক সপ্তাহ আগেই ছবিটি দেড় শতাধিক হল পেয়ে যাচ্ছে। ধারণা করা যাচ্ছে উদ্বোধনী দিনে ছবিটি দুই বাংলা মিলে তিনশর অধিক হল পাবে, যা সম্প্রতি সময়ে বাংলা সিনেমার ক্ষেত্রে একটি রেকর্ড।
’নাকাব’ পরিচালনা করেছে রাজীব বিশ্বাস। ছবিটি বাংলাদেশে এবং পশ্চিম বঙ্গে ১৪ই সেপ্টম্বর মুক্তি পাচ্ছে।
পড়ুন : ’নাকাব’ নিয়ে প্রকাশিত সব টাটকা খবর!
সিনেমা : নাকাব
অভিনয় : শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি
পরিচালক : রাজীব বিশ্বাস
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
শুভমুক্তি :১৪ সেপ্টম্বর ২০১৮ (শর্ত সাপেক্ষে ২১ সেপ্টম্বরও হতে পারে)
আরো পড়ুন :
বনি-মাহির‘মনে রেখ’ বক্স অফিসে ভাল যাচ্ছে!
বিশ্ব বিনোদন জগতের টাটকা সব খবর!

No comments