বলিউডে ‘ফ্রাইডে’ নিয়ে ফিরছে গোবিন্দ, দেখুন টীজার ও ট্রেইলার!
[বলিউড : টীজার]
’ফ্রাইডে’ নিয়ে ফিরছে গোবিন্দ-বরুণ শর্মা।
আবারো বলিউডে চমক জাগাতে ফিরছে গোবিন্দ। একসময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবার ফিরছে ‘ফ্রাইডে’ দিয়ে। সাথে থাকছে বরুণ শর্মা। সম্প্রতি ছবিটির টীজার ও ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
’ফ্রাইডে’ টীজারে ও ট্রেইলারে গোবিন্দ ও বরুণ শর্মাকে দেখা যায় শালা-দুলাভাইয়ের ভূমিকায়। যেখানে শালা বরুণ শর্মা একটু বোকা টাইপের অন্যদিকে দুলাভাই গোবিন্দ মিথ্যুক চালাক। ছবিটির ট্রেইলার মুক্তি পাচ্ছে ৯ই সেপ্টম্বর।
‘ফ্রাইডে’ বক্স অফিসে মুক্তি পাবে চলতি বছরের ১২ অক্টোবর। ছবিটি পরিচালনা করেছে অভিষেক ডোকরা।
পড়ুন : বিশ্ব বিনোদন জগতের টাটকা সব খবর!
No comments