‘কিশোর কুমার জুনিয়র’-এর ট্রেইলার, পুজো মানেই কি প্রসেনজিৎ?
[টালিউড : ট্রেইলার]
অবশেষে ‘কিশোর কুমার জুনিয়র’ ছবির ট্রেইলার মুক্তি দেওয়া হয়েছে।
এবারের পুজোয় নতুন রূপে হাজির হচ্ছে কলকাতার সুপারস্টার প্রসেনজিৎ। ’কিশোর কুমার জুনিয়র’ ছবিতে কিশোর কুমারের একজন ডাই-হার্ড ফ্যান হিসেবে অভিনয় করেছে এ সুপারস্টার। সম্প্রতি ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে।
’কিশোর কুমার জুনিয়র’ এর ট্রেইলারটিতে প্রসেনজিৎকে কিশোর কুমারের জনপ্রিয় সব গান স্টেইজে গেয়ে শোনাতে দেখা যায়। কিশোর কুমার ছাড়া আর কারো গান সে স্টেইজে পারফর্ম করে না। অর্থাৎ একজন অন্ধভক্তের মত কিশোর কুমারকেই ধারণ করেছে এ তারকা। সেটাই ট্রেইলারটিতে দেখানো হয়েছে।
’কিশোর কুমার জুনিয়র’ পরিচালনা করেছে কৌশিক গাঙ্গুলি। আগামী মাসের ১২ তারিখ ছবিটি মুক্তি পাচ্ছে।
পড়ুন : ’ভিলেন’ ছবির নতুন গান দেখুন!
No comments