সালমান খানের ‘সুলতান’ অবশেষে ফ্লপের খাতায় নাম লেখাল!


[বক্স অফিস ]

চীনে ’সুলতান’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!


ভারতে ব্লকবাস্টার হওয়া সালমান খানের ‘সুলতান’ চীনে ৩১ই আগস্ট মুক্তি পাই। সমগ্র চীনে প্রায় ১০,০০০ স্ক্রিনে ছবিটি মুক্তি দেওয়া হয়। স্ক্রিন হিসেবে ছবিটি ভারতের চেয়ে বেশি হলেও, বক্স অফিসে খুব একটা আলোড়ন তুলতে পারে নি। উদ্বোধনী দিনে ছবিটি মাত্র ০.৯৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়, যা এ বছর চীনে মুক্তি পাওয়া ভারতীয় ছবির মধ্যে সবচেয়ে কম উদ্বোধনী আয়।

উদ্বোধনী দিনে ‘সুলতান’ ০.৯৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করলেও, পরের দিন এ আয় বেড়ে ১.১১ মিলিয়ন মার্কিন ডলার হয়। তবে ৩য় দিন থেকে ছবিটির আয় পরে যা। ফলে মুক্তির ৫দিনের মাথায় ছবিটি বক্স অফিসে ফ্লপ হিসেবে ঘোষণা দেওয়া হয়। ৫দিনে ছবিটির মোট আয় ৩.৮৬মিলিয়ন মার্কিন ডলার কিংবা ২৭.৬৩ কোটি রুপি, যা ছবিটির বিপনন ব্যয় ফেরত আনতে ব্যর্থ হয়েছে। উল্লেখ্য, চীনে একই সাথে মুক্তি পাওয়া হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল: ফলআউট’ ব্লকবাস্টার ব্যবসা উপহার দিচ্ছে।

’সুলতান’ পরিচালনা করেছে আলী আব্বাস জাফর। ছবিটি ২০১৬ সালের ঈদে শুভমুক্তি দেওয়া হয়।

পড়ুন : সালমান খানের প্রকাশিত সব খবর!

সিনেমা : সুলতান

অভিনয় : সালমান খান, আনুষ্কা শর্মা
পরিচালক : আলী আব্বাস জাফর
প্রযোজক : আদিত্য চোপড়া
ব্যানার : যশ রাজ ফিল্মস
চীনে মুক্তি : ৩১ আগস্ট ২০১৮
স্ক্রিন সংখ্যা: ১০,০০০
আয় : ২৭.৬৩ কোটি (৫দিনে)
বক্স অফিস : ফ্লপ

আরো পড়ুন :
নতুন ছবির খবর, কাজলের আপকামিং মুভি!

নতুন ছবির খবর: কোয়েল মল্লিকের আপকামিং মুভি!

No comments

Powered by Blogger.