বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে চীনে যাচ্ছে ‘বাঙালি বিউটি’!

Bengali Beauty
Bengali Beauty!

[ঢালিউড : বিনোদন]

’বাঙালি বিউটি’ ছবির ভিতরের খবর!


১৯৭৫ সালে রাজনৈতিক অচলবস্থায় ঘটে যাওয়া একটি প্রেমের গল্প, যেখানে একজন রেডিও জকির সাথে একজন মেডিকেল ছাত্রী প্রেম হয়। আর এমন গল্প নিয়ে নির্মিত ’বাঙালি বিউটি’। এটি একটি পিরিয়ড রোমান্টিক কমেডি-ড্রামাভিত্তিক সিনেমা, যার মূল চরিত্রে অভিনয় করেছে রাহশান নূর ও মুমতাহিনা টয়া।

’বাঙালি বিউটি’ ১ম সিনেমা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সিনেমা হিসেবে সর্বাধিক আয় করে। ছবিটি বাংলাদেশে মুক্তি আগে যুক্তরাষ্টে মুক্তি পেয়েছিল। এবার ছবিটি মুক্তি পাচ্ছে চীনে। জানা গেছে চীনের প্রায় ৩০০০ হলে ছবিটি একযোগে মুক্তি পাবে। ইতোমধ্যে চীনের বিভিন্ন সংস্থার সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। ধারনা করা হচ্ছে আগামী বছরের শুরুতে ছবিটি চীনে মুক্তি পাবে। যার মধ্যে দিয়ে বাংলাদেশি ছবির জন্য চীনের বাজার উন্মুক্ত হয়ে পরবে।

’বাঙালি বিউটি’ রচনা ও পরিচালনা করেছে রাহশান নূর। ছবিটি বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। এবার ছবিটি চাইনিজ ভাষায় ডাব হবে।

পড়ুন: পৃথিবীতে সুখ বলে... আরজু-পরীমনির প্রেম!

সিনেমা : বাঙালি বিউটি

অভিনয় : রাহশান নূর, মুমতাহিনা টয়া
পরিচালক :  রাহশান নূর
প্রযোজক : রাফি তামজিদ
ব্যানার : জিরয়াব ফিল্মস
বাংলাদেশে পুনরায় মুক্তি : ২১ সেপ্টম্বর ২০১৮

আরো পড়ুন :
নতুন ছবির খবর, বিদ্যা সিনহা সাহা মীমের আপকামিং মুভি!

অপু বিশ্বাসের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

No comments

Powered by Blogger.