দেব এর ’হৈচৈ আনলিমিটেড’- যে ছবির নকল বলে সন্দেহ করা হচ্ছে…

[রঙধারা স্পেশাল : টালিউড]
দেব এর ‘হৈচৈ আনলিমিটেড’ আদৌ কি নকল ছবি?
আবারো দেব এর ‘হৈচৈ আনলিমিটেড’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। টীজার প্রকাশের পর পরই নকল বলে যে বিতর্ক উঠেছিল; তা নিয়ে আইনি লড়াইও হয়েছিল। তবে ট্রেইলার মুক্তির পর অনেকই সে ’নকল বলা’ থেকে সরে এসেছিল। তবে ভারতের একটি শীর্ষ স্থানীয় পত্রিকা আবারো প্রশ্ন তুলল ছবিটি নিয়ে।
ঐ পত্রিকা প্রশ্ন তুলেছে দেব এর ‘হৈচৈ আনলিমিটেড’, পাকিস্তানি ছবি ‘জাওয়ানি ফির নাহি আনি’র ছায়া অবলম্বনে সৃষ্ট। এমনকি পাকিস্তানি গায়ক আতিফ আসলামও এ বিষয়ে কথা বলেন। যদিও দেব এবং তার টীম বিষয়টি মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। তবে যতক্ষণ পযর্ন্ত ছবিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে না, ততক্ষণ পযর্ন্ত ঠিক সত্যটা আন্দাজ করা যাচ্ছে না।
‘হৈচৈ আনলিমিটেড’ বক্স অফিসে মুক্তি পাচ্ছে ১২ই অক্টোবর। এখন ১২ই অক্টোবর পর্যন্ত অপেক্ষার পালা…
আরো পড়ুন:
এবারের দুর্গা পূজায় বড়পর্দায় উপস্থিত থাকছে জিৎ!
এসভিএফ-এর ভরসা হতে যাচ্ছে শাকিব খান!
No comments