’ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ১ম সপ্তাহের বক্স অফিস! ডাহা ফ্লপ…


’ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!
ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে!

[বক্স অফিস : বলিউড]

’ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!


১ম সপ্তাহে ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ১০ কোটির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছে, যা এ সিরিজের সবচেয়ে কম আয়। যদিও ছবিটি ডিজিটাল ও স্যাটেলাইট সত্ত্ব বাবদ ৩৬ কোটি আগেই তুলে নিয়েছে। সেই হিসেবে ছবিটির প্রযোজকের কোন ক্ষতি হয় নি। তবে হল মালিকদের বেশ ক্ষতি হয়েছে। ছবিটি দর্শক আগ্রহ খুবই খারাপ।

মুক্তির প্রথম দিনই  ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ ডাহা ফ্লপের খাতায় নাম লেখায়। ’স্ত্রী’ ছবির সাথে বক্স অফিস সংঘর্ষে লিপ্ত হওয়া ছবিটি সারা ভারতে মাত্র ১৫০০ স্ক্রিন লাভ করে। সেই সাথে উদ্বোধনী দিনে মাত্র ১.৬৫ কোটি আয় তুলে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ সিরিজের সবচেয়ে কম উদ্বোধনী আয়ের ছবিতে পরিণত হয়। যেখানে এ সিরিজের প্রথম ছবি ৫৫ কোটি আয় নিয়ে সুপার হিট হয় এবং দ্বিতীয় ছবি ৩১ কোটি আয় নিয়ে এ্যাভারেজ হয়, সেখানে তৃতীয় ছবিটি বক্স অফিস থেকে ১৫ কোটিও আয় করতে পারবে বলে মনে হয় না।

৩০ কোটি বাজেটে নির্মিত ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ প্রথম তিন দিনে মাত্র ছয় কোটি আয় তুলতে সক্ষম হয়েছে। ফলে অবধারিত ভাবে ছবিটি বক্স অফিসে ডাহা ফ্লপের খাতায় নাম লিখিয়েছে।

পড়ুন : ’ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’ছবি নিয়ে প্রকাশিত সব খবর!

দিন অনুযায়ী বক্স অফিস রিপোর্ট :


’ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’-এর বক্স অফিস আয় :
শুভমুক্তি : ৩১ আগস্ট ২০১৮

১ম দিনে আয় : ০.০০ (১.৬৫) কোটি
২য় দিনে আয় : ০.০০ (১.৮০) কোটি
৩য় দিনে আয় : ০.০০ (২.৭৫) কোটি
৪র্থ দিনে আয় : ০.০০ (১.২৫) কোটি
৫ম দিনে আয় : ০.০০ (০.৭৫) কোটি
৬ষ্ঠ দিনে আয় : ০.০০ (০.৬৫) কোটি
৭ম দিনে আয় : ০.০০ (০.৫০) কোটি
সর্বমোট আয় : ০.০০ (৯.২৫) কোটি

বক্স অফিস স্ট্যাটাস : ডাহা ফ্লপ

আরো পড়ুন :
বলিউড নিয়ে প্রকাশিত বিনোদনের সব খবর!

বাংলা গান নিয়ে প্রকাশিত সব খবর!

No comments

Powered by Blogger.