নুসরাতের ’শাহেনশাহ’ শাকিবের জীবনে রোদেলার আগমন!

[ঢালিউড : বিনোদন]
’শাহেনশাহ’ ছবির ভিতরের খবর!
ইতোমধ্যে ‘শাহেনশাহ’ ছবি নিয়ে ঢালিউড পাড়ায় আগ্রহ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছবিটিতে যখন শাকিব অভিনয় করছে, তখন খবর তো দ্রুতই আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে যায়। সেই সাথে নুসরাত ফারিয়ার সাথে প্রথমবারের অভিনয় শাকিব খানের অভিনয়। সব মিলিয়ে শাকিব ভক্তরা বেশ আগ্রহী।
সম্প্রতি শাকিবের ’শাহেনশাহ’ ছবিতে নুসরাতের পাশাপাশি নতুন একটি নায়িকার আগমন ঘটেছে। ঢাকার সিনেমা জগতে প্রবেশ করতে যাচ্ছে রোদেলা জান্নাত নামের এ নতুন নায়িকার। রোদেলা জান্নাত ‘শাহেনশাহ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনির বেশ কাছের একজন বন্ধু। ফলে শাকিবের বিপরীতে রোদেলা অন্তর্ভূক্তি, মূলত পরিচালকের হাত ধরেই। সেই সাথে ‘শাহেনশাহ’ শাকিবকে দখলে নিতে নুসরাতের সাথে লড়তে দেখা যাবে রোদেলাকে। এখন দেখার বিষয়, দর্শক কতটা গ্রহণ করে রোদেলাকে।
শামীম আহমেদ রনির নির্দেশিত ’শাহেনশাহ’ প্রযোজনা করছে সেলিম খান। ছবিটি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত। ইতোমধ্যে ছবিটির দুইটি গানের শুটিং শেষ হয়েছে। শীঘ্রই ভারতের রামুজি ফিল্ম স্টুডিওতে ছবিটির শুটিং হবে।
পড়ুন: শাকিব খানের ‘নাকাব’ বক্স অফিসে রেকর্ড করতে যাচ্ছে!
সিনেমা : শাহেনশাহ
অভিনয় : শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাত
পরিচালক : শামীম আহমেদ রনি
প্রযোজক : সেলিম খান
ব্যানার : শাপলা মিডিয়া
শুভমুক্তি : ২০১৮
আরো পড়ুন :
নতুন ছবির খবর, নুসরাত ফারিয়ার আপকামিং মুভি!
No comments