ইতোমধ্যে ভারতে চলছে শাকিবের ‘নাকাব’; বাংলাদেশে মুক্তি পাচ্ছে…..




[ঢালিউড : বিনোদন]

’নাকাব’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে সামনের সপ্তাহেই!


পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশে একসাথে মুক্তি দেওয়ার জন্য ২৪ সেপ্টম্বর শাকিব খানের ‘নাকাব’ চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২৪ সেপ্টম্বর ছবিটি পশ্চিম বঙ্গে মুক্তি পেলেও, বাংলাদেশে মুক্তি পায় নি। তবে আশার কথা ছবিটি ২৮ই সেপ্টম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

’নাকাব’ ইতোমধ্যে কলকাতার ছবি হিসেবে তথ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র লাভ করেছে। এখন ছবিটি সেন্সর বোর্ডে আছে। তবে ছবিটির আমদানিকার জাজ মাল্টিমিডিয়া ২৮ই সেপ্টম্বর ছবিটি মুক্তির ব্যাপারে প্রচন্ড আশাবাদী। তিনি প্রায় শতাধিক হল মালিকের সাথে প্রাথমিক বুকিং পক্রিয়াও সম্পন্ন করে নিয়েছে। ফলে প্রায় নিশ্চিত হয়ে বলা যায়, ‘নাকাব’ ২৮ই সেপ্টম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

’নাকাব’ ছবিতে শাকিবের সাথে অভিনয় করেছে নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। ছবিটি পরিচালনা করেছে রাজীব বিশ্বাস। বাংলাদেশের ‘পাষাণ’ ছবির বিনিময়ে ‘নাকাব’ আমদানি করা হয়।

পড়ুন : সুপারস্টার শাকিব খানের রেকর্ড করা হল না; দোষ কার?

সিনেমা : নাকাব

অভিনয় : শাকিব খান, নুসরাত জাহান, সায়ন্তিকা ব্যানার্জি
পরিচালক : রাজীব বিশ্বাস
ব্যানার : এসভিএফ এন্টারটেইনম্যান্ট
ভারতে শুভমুক্তি : ২৪ সেপ্টম্বর ২০১৮
বাংলাদেশে শুভমুক্তি : ২৮ সেপ্টম্বর ২০১৮

লক্ষ করুন : আসছে ‘নাকাব’ ছবির বক্স অফিস রিপোর্ট!

আরো পড়ুন :
দেব ছাড়া অসহায় শ্রী ভেঙ্কটেশ ফিল্ম লিমিটেড!

Movie Review: বনি-মাহী’র‘মনে রেখো’- ভাল লাগা ও মন্দ লাগা!

No comments

Powered by Blogger.