’মনে মনে গোপনে’, ’বয়ফ্রেন্ড’ তাসকিনের প্রথম গান!
[বাংলা গান : ঢালিউড]
মুক্তি পেয়েছে ‘মনে মনে গোপনে’ গানটি!
’ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিনের প্রথম সোলো ছবি ‘বয়ফ্রেন্ড’। এ ছবিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে। সম্প্রতি এ ছবির প্রথম গান মুক্তি দেওয়া হয়েছে।
’মনে মনে গোপনে’ নামের গানটি একটি রোমান্টিক পার্টি গান। গানটিতে কণ্ঠ দিয়েছে প্রসনজিৎ ও জেমি। গানটির কথা লিখেছে সুদীপ কুমার দীপ এবং সংগীত পরিচালনা করেছে প্রীতম। গানটিতে তাসকিন ও লোপা নাহার।
’বয়ফ্রেন্ড’ পরিচালনা করেছে উত্তম আকাশ। ছবিটিতে তাসকিনের সাথে লোপা নাহার ও সৌমি অভিনয় করেছে।
পড়ুন : সুপারস্টার শাকিব খানের রেকর্ড করা হল না; দোষ কার?
No comments