ভয় দেখিয়ে ভারতের বক্স অফিস দখল করছে ‘দ্য নান’!

Box Office report of The Nun
The Nun!

[বক্স অফিস : হলিউড ]

’দ্য নান’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!


৭ই সেপ্টম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়া হলিউড ছবি ‘দ্য নান’ বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে হরর ছবি হিসেবে ছবিটি ভারতীয় বক্স অফিসে লীড দিচ্ছে। বলিউডে একই সাথে ’পল্টন’, ‘লাইলা মজনু’, ‘গালা গুলিয়ান’ ছবির সাথে মুক্তি পাওয়া ‘দ্য নান’ বাকী তিন ছবির মোট আয় থেকে দ্বিগুনের অধিক উদ্বোধনী আয় তুলেই জানান দিয়েছে বলিউড বক্স অফিস দখলের।

’দ্য নান’ উদ্বোধনী দিনে বলিউড বক্স অফিস থেকে ৮কোটির তুলে নিয়েই হিটের পথে যাত্রা শুরু করেছে। দ্বিতীয় দিনে ছবিটির আয় ১০ কোটি ছাড়িয়ে যায়। সেই সাথে তৃতীয় দিন ছবিটির আয় ১৩ কোটির কাছাকাছি যাবে বলে ধারণা করা যায়। যার ফলে একই সাথে মক্তি পাওয়া বাকির ছবির সর্বমোট আয়ের প্রায় তিনগুন বেশি আয় করেছে ‘দ্য নান’। উল্লেখ্য ‘দ্য নান’ ১৬০৩টি স্ক্রিনে ভারতে মুক্তি পেয়েছিল।

’দ্য নান’ ছবির সাথে জোর টক্কর দিচ্ছে ৩১ আগস্ট মুক্তি পাওয়া শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’।  উল্লেখ্য দুইটি ছবির হরর ঘারাণার ছবি। তবে ‘দ্য নান’ যেখানে হার্ড হরর, সেখানে ‘স্ত্রী’ কমেডি হরর ঘারাণার ছবি।

পড়ুন : হলিউডের সকল বিনোদন খবর!

সিনেমা : দ্য নান

ভারতে শুভমুক্তি : ৭ই আগস্ট ২০১৮
স্ক্রিন : ১৬০৩
বাজেট : ২২ মিলিয়ন মার্কিন ডলার (১৫৮ কোটি রুপি)
ভারতে বক্স অফিস (প্রযোজকদের মতে) : ৩০.০০ কোটি (প্রায়)
ভারতে বক্স অফিস (ট্রেড বিশ্লেষকদের মতে) : ২৯.০০ কোটি (প্রায়)
বক্স অফিস : সুপার হিট

আরো পড়ুন :
’নমস্তে লন্ডন’ ছবির অসাধারণ ট্রেইলার দেখুন!

‘দ্য নান’ ছবির ভয়ংকর ট্রেইলার দেখুন!

No comments

Powered by Blogger.