ট্রেইলার রিভিউ: হৈ চৈ আনলিমিটেড; পুজোর মুভি মানেই কি দেব?

হৈ চৈ আনলিমিটেড রিভিউ
HOICHOI UNLIMITED!

[টালিউড: ট্রেইলার]

ট্রেইলার ’হৈ চৈ আনলিমিটেড’ এর রিভিউ।


মুক্তি পেয়েছে দুর্গা পূজা উপলক্ষে নির্মিত দেব এর ‘হৈ চৈ আনলিমিটেড’ এর ট্রেইলার। পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ই সেপ্টম্বর ছবিটির ট্রেইলার মুক্তি দেওয়া হয়। কেমন হয়েছে ট্রেইলারটি?

পূর্বেই বলা হয়েছে যে, ’হৈ চৈ আনলিমিটেড’ একটি কমেডি ঘারাণার ছবি। ট্রেইলারে তার ব্যতিক্রম হয় নি। দেব সহ ছবির মূল অভিনেতারা ফ্যামিলি ঝামেলায় ফেঁসে যায়। যার ফলে পালাতে হয় উজবেকিস্তানে। তবে রক্ষা নেই। সেখানেই ঝামেলা গিয়ে হাজির হয়। বাঁধে মহা ঝামেলা। ১২২ সেকেন্ডের ট্রেইলারটির পুরোটাই কমেডির ডঙ্গে মোড়া। যেখানে দেব, শাশ্বত, খরাজ, রজতাভ প্রভৃতিকে উপস্থাপন করা হয়েছে কমেডি আঙ্গিকে। ছবিটির মূল থিম কমেডি হলেও, কিছু রহস্য রেখে দেওয়া হয়েছে। যেখানে উগ্রবাদবিষয়ক কিছু একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে ওভারঅল দুর্গাপূজার মত বাঙালীর সর্ববৃহৎ উৎসবে যেটা প্রয়োজন, সেই হাসি-আনন্দকেই ‘হৈ চৈ আনলিমিটেড’ ফোকাসে রেখেছে।

হৈ চৈ আনলিমিটেড’ পরিচালনা করেছে অনিকেত চট্টোপাধ্যায়। ছবিটি ১২ অক্টোবর বক্স অফিসে মুক্তি পাচ্ছে।

পড়ুন : ’হৈ চৈ আনলিমিটেড’ নিয়ে প্রকাশিত সব খবর!

দেখুন ‘হৈ চৈ আনলিমিটেড’ ছবির ট্রেইলার:

এ পোস্টটি আপনার ফেইসবুক বন্ধুদের জন্য ক্লিক করুন!

সিনেমা : হৈ চৈ আনলিমিটেড

অভিনয় : দেব, কৌশানী, পূজা, শাশ্বত, রজতাভ
ধরণ : কমেডি
ট্রেইলার দৈর্ঘ্য : ১২২ সেকেন্ড
ট্রেইলার রিভিউ : ৪/৫ স্টার
পরিচালক : অনিকেত চট্টোপাধ্যায়
প্রযোজক : গুরুপদ অধিকারী, দেব অধিকারী
শুভমুক্তি : দুর্গা পূজা ২০১৮ (১২ অক্টোবর ২০১৮)

আরো পড়ুন :
সুপারস্টার দেব-এর প্রকাশিত সব খবর!

হৈ চৈ আনলিমিটেড ছবির প্রকাশিত সব ভিডিও!

No comments

Powered by Blogger.