মুখোমুখি অবস্থানে যাচ্ছে মাহিয়া মাহী ও পরীমনি!
![]() |
| মাহি বনাম পরী! |
[বক্স অফিস সংঘর্ষ : ঢালিউড]
মাহিয়া মাহী ও পরীমনি বক্স অফিসে মুখোমুখি অবস্থানে।
ঢালিউডের বক্স অফিসে এবার বর্তমান সময়ের শীর্ষ দুই নায়িকা মুখোমুখি অবস্থানে যাচ্ছে। আসছে অক্টোবর মাসে মাহিয়া মাহী ও পরীমনি তাদের নতুন ছবি নিয়ে মুখোমুখি হচ্ছে। সম্প্রতি এমনি খবর পাওয়া গেছে বিনোদন পাড়ায়।
মাহিয়া মাহী অভিনীত ‘পবিত্র ভালবাসা’ মুক্তির তারিখ নির্ধারণ করে। অন্যদিকে একই দিনে পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির মুক্তির তারিখও নির্ধারণ করা হয়। ফলে বক্স অফিসে এ দুই নায়িকার লড়াই অবধারিত হয়ে উঠেছে। দুইটি ছবিই বক্স অফিসে মুক্তি পাচ্ছে আগামি ৮ই অক্টোবর।
মাহিয়া মাহি অভিনীত ‘পবিত্র ভালবাসা’ ছবিতে আরো অভিনয় করেছে ফেরদৌস, মৌসুমী, রোকন। ছবিটি পরিচালনা করেছে এ.কে. সোহেল। অন্যদিকে পরীমনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে অভিনয় করেছে আরজু। ছবিটি পরিচালনা করেছে শামীমুল ইসলাম শামীম।
পড়ুন :
পরীমনির আপকামিং মুভি; নতুন ছবির খবর!
মাহিয়া মাহির আপকামিং মুভি; নতুন ছবির খবর!

No comments