‘সুই ধাগা’-এর ’সব বাড়িয়া হ্যায়’, একটি পার্টি গান!
[সংগীত : বলিউড]
বরুণ ধাওয়ান অভিনীত ‘সুই ধাগা’ ছবির নতুন গান ‘সব বাড়িয়া হ্যায়’!
বরুণ ধাওয়ানের নতুন ছবি ‘সুই ধাগা-মেড ইন ইন্ডিয়া’। আনুষ্কা শর্মার সাথে এ ছবিতে বরুণ ধাওয়ান অভিনয় করেছে। সম্প্রতি এ ছবির ‘সব বাড়িয়া হ্যায়’ গানটি মুক্তি দেওয়া হয়েছে।
‘সব বাড়িয়া হ্যায়’ একটি পার্টি ধাচের গান। এ গানে চমৎকার সব নাচের স্টেপে দেখা যায় বরুণ ধাওয়ানকে। গানটি গেয়েছে সুখীন্দর সিং। বরুণ গ্রোভার ও অনু মালিকের লেখায় গানটির সংগীত আয়োজন করেছে অনু মালিক।
’সুই ধাগা’ পরিচালনা করেছে শরৎ কাটারিয়া। ২৮ই সেপ্টম্বর ২০১৮ সালে ছবিটি বক্স অফিসে মুক্তি পাচ্ছে!
পড়ুন : ’নমস্তে ইংল্যান্ড’ ট্রেইলারে আবারো অর্জুন-পরীনিতার জাদু!
No comments