ইউটিউবে সর্বাধিক দেখা ১০টি ভারতীয় গান!

[রেকর্ড কর্ণার: বলিউড]
সর্বোচ্চ ভিউ অর্জন করে সেরা ১০টি ভারতীয় গান!
ইউটিউবে প্রথম বারের মত ভারতীয় গান হিসেবে সালমান খানের ‘সোয়াগ সে সাগত’ ৫০০ মিলিয়ন ভিউ অর্জন করে। ‘কোলাভরি ডি’ দিয়ে শুরু করা ইউটিউবে ভারতীয় গানের রাজত্ব এখন সালমান খানের ‘সোয়াগ সে সাগত’ এর দখলে। সেরা ১০টি সর্বোচ্চ ভিউ অর্জন করা গানের মধ্যে সালমান খানের তিনটি গান। সেই সাথে আরো উল্লেখ্যযোগ্য হল ‘টাইগার জিনদা হ্যায়’ ছবিরই আছে দুইটি গান!
বলিউডে সালমান খানের পর দ্বিতীয় স্থানে দখল করেছে পাঞ্চাবের গায়ক গুরু রনধাওয়া। তরুন এ গায়কের দুইটি গান সেরা দশে অবস্থান করছে, তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে একটি। সেরা দশে ধরতে গেলে ক্যাটরিনা কাইফেরও তিনটি গান আছে। যার দুটি সালমান খানের সাথে, অন্যটি সিদ্ধার্থ মালহোত্রার সাথে।
দেখুন : প্রকাশিত সব হিন্দি ভিডিও গান!
দেখুন : প্রকাশিত সব হিন্দি ভিডিও গান!
নিচে ভারতের সরা দশটি গান ভিডিও সহ তুলে ধরা হল:
নম্বর # ১০
দিল দিয়া গাল্লা
’টাইগার জিনদা হ্যায়’ ছবির এ রোমান্টিক গানটি আছে ১০ নম্বর স্থানে। আতিফ আসলামের গাওয়া এ গানটিতে সালমান ও ক্যাটরিনা অভিনয় করেছিল। ইউটিউবে ইতোমধ্যে এ গানটি ৩১৫ মিলিয়নের অধিক ভিউ অর্জন করেছে।
পড়ুন : সালমান খানকে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৯
প্রেম রতন ধন পায়ো
’প্রেম রতন ধন পায়ো’ ছবির টাইটেল গানটি সেরা দশে অবস্থান করাটা মোটেও আশ্চার্য হওয়ার মত নয়। ফ্যামিলি নির্ভর এ গানটির ম্যাকিং এত সুন্দর হয়েছে যে, অনেকে বার বার গানটি দেখে থাকে। গানটিতে সালমান এবং সোনম কাপুর অভিনয় করেছে। ইউটিউবে ইতোমধ্যে গানটি ৩২৯ মিলিয়নের অধিক বার ভিউ হিট হয়েছে।
পড়ুন : শাহরুখ খানকে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৮
হাই রেটেড গাব্রু
পাঞ্চাবের গায়ক গুরু রনধাওয়ার ‘হাই রেটেড গাব্রু’ এ লিস্টের অষ্টম স্থানে অবস্থান করছে। ইউটিউবে প্রকাশিত এ মিউজিক ভিডিওটি ৪১০ মিলিয়নের অধিক ভিউ অর্জন করেছে। তরুন এ গায়কের জন্য ধরতে গেলে এ এক বিরাট অর্জন।
পড়ুন : রণবীর কাপুরকে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৭
জরুরী থা
রাহাত ফাতেহ আলী খানের ‘জরুরী থা’ একটি রোমান্টিক-বিরহের গান। গানটির অসাধারণ কথার সাথে হৃদয় ছোঁয়া সুর-শুরু থেকেই এর জনপ্রিয়তা এনে দিতে সক্ষম হয়েছে। ফলে গানটিও সেরা দশের সব সময় অবস্থান করে। বর্তমানে গানটি ৪২৬ মিলিয়নের অধিক ভিউ নিয়ে সপ্তম স্থানে অবস্থান করছে।
পড়ুন : অক্ষয় কুমারকে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৬
বদ্রীনাথ কি দুলহানিয়া
আবারো টাইটেল গানের ঝলক। এবার বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবির টাইটেল গানের পালা। ২০১৭ সালে প্রকাশিত এ গানটি ইউটিউবে ৪৪০ কোটির অধিক ভিউ অর্জন করে ছয় নম্বর স্থানে অবস্থান করছে।
পড়ুন : রণবীর সিং-কে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৫
কালা চশমা
’বার বার দেখো’ ছবির রিমিক্স করা ‘কালা চশমা’ গানটি শুরু থেকেই ইউটিউবে ঝড় তুলেছে। ক্যাটরিনা কাইফ ও সিদ্ধার্থ মালহোত্রার অসাধারণ পারফর্ম করা ‘কালা চশমা’ ইউটিউবে প্রকাশের পর পরই দ্রুত শতকোটি ভিউ অর্জন করে। বর্তমানে গানটির মোট ভিউ ৪৩৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। গানটি পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে।
পড়ুন : শাকিব খানকে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৪
নেশা সি চেড় গেয়ি
বানি কাপুর ও রণবীর সিং-এর ‘নেশা সি চেড় গেয়ি’ অতি অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছিল। অরিজিৎ সিং-এর গাওয়া স্ট্রিট গানটি ‘বেফিকরে’ ছবির একটি গান। বেশ দীর্ঘ সময় ধরে গানটি ভারতীয় গান হিসেবে ইউটিউরেব শীর্ষে ছিল। বর্তমানে গানটি চার নম্বরে নেমে গেছে। গানটির বর্তমান ভিউ ৪৩৬ মিলিয়নের মত।
পড়ুন : জিৎ-কে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ৩
মিলে হো তুম হামকো
’মিলে হো তুম’ এর রিপ্রাইজ ভার্সন ‘মিলে হো তুম হামকো’ অতি অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করে। প্রেমের আবহে গাওয়া এ গানটির সাথে জুড়ে আছে নেহা কাক্কর, টনি কাক্কর এর নাম। বর্তমানে গানটির ৪৭০ কোটির অধিক ভিউ অর্জন করেছে। সেই সাথে ইউটিউবে গানটি তৃতীয় স্থানে অবস্থান করছে।
পড়ুন : দীপিকা পাড়ুকোণকে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ২
লাহোর
’লোহার’ গুরু রনধাওয়া সবচেয়ে জনপ্রিয় একটি গান। ২০১৭ সালে প্রকাশিত এ গানটি বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ ভিউ অর্জন করা গানে অবস্থান করছে। এর বর্তমান ভিউ ৫০০ মিলিয়নের কাছাকাছি। খুব অল্প সময়ে হয়তো ৫০০ মিলিয়ন ছুঁয়ে যাবে।
পড়ুন : দেব’কে নিয়ে প্রকাশিত সব খবর!
নম্বর # ১
সোয়াগ সে সাগত
ইউটিউবে সর্বোচ্চ ভিউ অর্জন করা গানে সালমান খানের রাজত্ব শীর্ষে। সালমান-ক্যাটরিনা কাইফের ‘সোয়াগ সে সাগত’ খুব অল্প সময়ে ২০০, ৩০০, ৪০০, ৫০০ মিলিযন ভিউ অর্জন করে শীর্ষ স্থান দখল করেছে। বর্তমানে এ গানটির ইউটিউব ভিউ ৫০০ মিলিয়নের অধিক।
পড়ুন : রেকর্ড কর্ণার নিয়ে প্রকাশিত সব খবর!
বি.দ্র: যেকোন সময় এ লিস্টটি উল্লেখিত গানগুলো জায়গা পরিবর্তন করতে পারে। এ রিপোর্টটি তৈরি করা হয়েছে ৮ই জুলাই ২০১৮! আপনার কোন প্রশ্ন থাকলে, নিচে কমেন্ট করে জানাতে পারেন।
No comments