বাংলাদেশের শাকিব খানের বায়োপিক কি কলকাতায় হবে?

[ঢালিউড : বিনোদন]
শাকিবের বায়োপিক কলকাতায় হবে বলে খবর পাওয়া গেছে।
শাকিব খান, বাংলাদেশের এক নম্বর সুপারস্টার। বাংলাদেশের পাশাপাশি এ সুপারস্টাররের জনপ্রিয়তা এখন কলকাতায়ও সমানতালে বিরাজ করছে। যার ফলে তাকে নিয়ে বায়োপিক নির্মাণ করার পরিকল্পনা শোনা যাচ্ছে। তবে অবাক করা বিষয় হলো, শাকিবে নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনা বাংলাদেশে নয়, বরং হচ্ছে কলকাতায়।
সম্প্রতি একটি সেলিব্রেটি অনুষ্ঠানে শাকিব খান স্বীকার করেন যে, তাকে নিয়ে বায়োপিক নির্মাণের পরিকল্পনাটি। এবং তিনি এও স্বীকার করেন যে, কলকাতার বড় একজন পরিচালক এ পরিকল্পনাটি করছে। এরি মধ্যে বায়োপিকটির নামও ঠিক করা হয়েছে। ‘সুপারস্টার’ নামে বায়োপিকটি নির্মিত হবে। যার কেন্দ্রীয় চরিত্রে শাকিব নিজেই অভিনয় করবে। যদিও তিনি এখনই বায়োপিক নির্মাণের পক্ষে না। তথাপি বায়োপিকটি নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন তিনি।
’ক্যাপ্টেন খান’ দিয়ে সম্প্রতি বক্স অফিসে ঝড় তোলা শাকিব খানের এখনো একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। যার মধ্যে কলকাতার ‘নাকাব’ উল্লেখযোগ্য।
আরো পড়ুন:
বাংলাদেশের প্রকাশিত সব বিনোদন খবর!
এসভিএফ-এর ভরসা হতে যাচ্ছে শাকিব খান!
No comments