বলিউডের প্রথম ছবি হিসেবে ‘গোল্ড’ সৌদি আরবে শুভমুক্তি।

গোল্ড

[বিনোদন : বলিউড]

অক্ষয় কুমারের ‘গোল্ড’ সৌদি আরবে প্রথম বলিউডের ছবি হিসেবে মুক্তি পেয়েছে।


ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট মুক্তি পাই অক্ষয় কুমারের নতুন ছবি ‘গোল্ড’। মুক্তির মাত্র ১৩ দিনের মাথায় ছবিটি বক্স অফিসে শতকোটি রুপি ব্যবসা করে। এরি মধ্যে বলিউডের ছবি হিসেবে ছবিটি সৌদি আরবে মুক্তি পায়।

’গোল্ড’ ভারতের দ্বিতীয় ছবি এবং বলিউডের প্রথম ছবি হিসেবে সৌদি আরবে মুক্তি পেয়েছে। সৌদি আরবে ‘গোল্ড’ মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্বয়ং অক্ষয় কুমার। ৩০ আগস্ট সন্ধ্যা সাতটায় অক্ষয় কুমার তার টুইটার একাউন্টে এ বিষয়ে একটি পোস্টও দেন। যার ফলে রক্ষণশীল দেশ সৌদি আরবের বাজার এখন থেকে বলিউডের জন্য উন্মুক্ত হয়ে পরল।

চলতি বছর রজনীকান্তের ‘কালা’ ভারতের প্রথম ছবি হিসেবে সৌদি আরবে মুক্তি পায়। দ্বিতীয় ছবি হিসেবে অক্ষয় কুমারের ‘গোল্ড’ এ কীর্তি করল।

পড়ুন : ‘গোল্ড’ নিয়ে প্রকাশিত সব খবর!

সিনেমা : গোল্ড

অভিনয় : অক্ষয় কুমার, মৌনি রায়
পরিচালক : রীমা কাগতি
প্রযোজক : ফারহান আকতার ও রীতেশ সিদ্ধেশরী
শুভমুক্তি : ১৫ আগস্ট ২০১৮
বক্স অফিস : ১০০ কোটি রুপি (ভারত) চলমান

আরো পড়ুন :
বলিউড নিয়ে প্রকাশিত বিনোদনের সব খবর!

অক্ষয় কুমারকে নিয়ে প্রকাশিত সব খবর!

No comments

Powered by Blogger.