’গোল্ড’ ১৬তম দিনের বক্স অফিস রিপোর্ট! হিট...

’গোল্ড’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!
গোল্ড!

[বক্স অফিস : বলিউড]

’গোল্ড’  - এর সর্বশেষ বক্স অফিস রিপোর্ট!


উদ্বোধনী দিনে নতুন রেকর্ড করেছে ‘গোল্ড’। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি সারা ভারতে প্রায় ৩০৫০টি স্ক্রিনে একযোগে মুক্তি পাই। তবে ছবিটি বক্স অফিসে জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ ছবির সাথে বক্স অফিস সংঘর্ষে লিপ্ত  না হলে স্ক্রিন সংখ্যা আরো বেশি হতে পারত। ৩০৫০টি স্ক্রিন নিয়েও ছবিটি বক্স অফিসে উদ্বোধনী আয়ের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। উদ্বোধনী দিনে ‘গোল্ড’ ট্রেড বিশ্লেষকদের মতে প্রায় ২৫.২৫ কোটি আয় তুলে নিয়েছে। যা ২০১৮ সালে সর্বোচ্চ উদ্বোধনী আয়ের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে এবং অক্ষয় কুমারের সর্বোচ্চ উদ্বোধনী আয় হিসেবে রেকর্ড করেছে। পূর্বে অক্ষয় কুমারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের ছবি ছিল ‘সিং ইজ ব্লিং’! ২০১৮ সালে সর্বোচ্চ উদ্বোধনীয় আয়ের ছবি হিসেবে ‘সাঞ্জু’ ১ম স্থানে, এবং ‘রেস ৩’ ২য় স্থানে এখনো ঠিকে আছে।

দ্বিতীয় দিনে ছবিটির আয় ব্যাপক পরে যায়। প্রায় ৭০% ব্যবসা হারায় ছবিটি। যার ফলে উদ্বোধনী দিনে রেকর্ড পরিমাণ ব্যবসা তুলার পরও দ্বিতীয় দিনে মাত্র ৮ কোটি আয় তুলতে সক্ষম হয়।

তৃতীয় দিনে তথা শুক্রবারে ছবিটির ব্যবসা আবারো বৃদ্ধি পাই। এই দিন ট্রেড বিশ্লেষকদের মতে ১০ থেকে ১১ কোটির মধ্যে আয় তুলতে সক্ষম হয়। 

চতুর্থ দিনে ট্রেড বিশ্লেষকের মতে ১২ কোটির কাছাকাছি আয় করেছে! সেই সাথে টানা দ্বিতীয় দিন ছবিটি আয় বাড়তে থাকে। 

পড়ুন: বলিউড বিনোদনের সব খবর!

পঞ্চম দিন তথা সাপ্তাহিক ছুটির দিনে ছবিটি আয় ব্যাপক বৃদ্ধি পাই। যেখানে ছবিটির দ্বিতীয় দিনে মাত্র ৮ কোটি আয় করে সেখানে পঞ্চম দিনে এসে ছবিটির আয় ডাবল বৃদ্ধি পায়। ট্রেড বিশ্লেষকের মতে ছবিটি প্রায় ১৬ কোটি আয় করে!

১ম সপ্তাহে ‘গোল্ড’ ট্রেড তথ্য মতে ৮৮ কোটির মত আয় তুলে নেয়। বিশেষ করে ৯ দিনের প্রথম সপ্তাহের উদ্বোধনী দিনেই ছবিটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সেই সাথে প্রথম দিনেই ছবিটি বক্স অফিস থেকে বিনিয়োগ তুলে নেয়।

২য় সপ্তাহে ’গোল্ড’ ১৩ কোটির মত আয় করে। যদিও প্রযোজকদের তথ্য মতে এ আয় ১৪ কোটির ঘরে ঠেকে। ছবিটি ১ম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহে প্রায় ৮৫% ব্যবসা হারায়। যার ফলে বিশাল পরিমাণ আয় বক্স অফিস থেকে তুলতে ব্যর্থ হচ্ছে।

বক্স অফিস আয়ে প্রযোজকদের পাশাপাশি ট্রেড সোর্সের তথ্যও তুলে ধরা হয়েছে।

পড়ুন : ’গোল্ড’ ছবি নিয়ে প্রকাশিত সব খবর!

দিন অনুযায়ী বক্স অফিস রিপোর্ট :


’গোল্ড’-এর বক্স অফিস আয় :

শুভমুক্তি : ১৫ আগস্ট ২০১৮

১ম দিনে আয় : ২৫.২৫ (২৫.২৫) কোটি
২য় দিনে আয় : ৮.০০ (৮.০০) কোটি
৩য় দিনে আয় : ১০.৫০ (১০.০০) কোটি
৪র্থ দিনে আয় : ১২.৫০ (১২.০০) কোটি
৫ম দিনে আয় : ১৫.৫৫ (১৫.২৫) কোটি
৬ষ্ঠ দিনে আয় : ৪.০০ (৩.৮৫) কোটি
৭ম দিনে আয় : ৪.৬০ (৪.৫০) কোটি
৮ম দিনে আয় : ৬.১০ (৬.০০) কোটি
৯ম দিনে আয় : ৩.৩০ (৩.২৫) কোটি
১০ম দিনে আয় : ১.৮৫ (১.৭৫) কোটি
১১তম দিনে আয় : ৩.১০ (৩.০০) কোটি
১২তম দিনে আয় : ৪.৭৫ (৪.৫০) কোটি
১৩তম দিনে আয় : ১.৪৫ (১.২৫) কোটি
১৪তম দিনে আয় : ০.০০ (১.০০) কোটি
১৫তম দিনে আয় : ০.০০ (০.৮৫) কোটি
১৬তম দিনে আয় : ০.০০ (০.৬৫) কোটি
সর্বমোট আয় : ১০০.৪৫ (১০১.১০) কোটি

বাকী বিশ্বে আয় : ১৭ কোটি

ভারত সহ বিশ্বব্যাপী গ্রস আয় : ১৫০ কোটি

বক্স অফিস স্ট্যাটাস : হিট

আরো পড়ুন :
বিশ্ব বিনোদন জগতের টাটকা সব খবর!

অক্ষয় কুমারকে নিয়ে প্রকাশিত সব খবর!

No comments

Powered by Blogger.