বনি-মাহির ‘মনে রেখো’ বক্স অফিসে ভাল করছে!
![]() |
| মনে রেখো! |
[বক্স অফিস : ঢালিউড]
’মনে রেখো’ ছবির সর্বশেষ বক্স অফিস খবর!
এবারের ঈদে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’ দাপট দেখাচ্ছে। যদিও তা অবধারিত ছিল। অন্য ছবির মধ্যে ‘মনে রেখো’ এবং ‘জান্নাত’ হল দখলের লড়াইয়ে একদম পিছিয়ে পরে। যার ফলে ‘মনে রেখো’ এবং ‘জান্নাত’ যৌথ ভাবে যত হল পেয়েছে তার দ্বিগুন হল পায় ‘ক্যাপ্টেন খান’। তবে ’ক্যাপ্টেন খান’ এর পরে যে ছবি এগিয়ে থাকছে, তা হল ‘মনে রেখো’। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পাওয়া ’মনে রেখো’ বক্স অফিসে কেমন করছে, ’রঙধারা’ তা তুলে ধরার চেষ্টা করেছে।
কলকাতার বনি সেনগুপ্ত এবং বাংলাদেশের মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ এই ঈদে ৭০টি হলে একযোগে মুক্তি পাই। ঈদের প্রথম দিন খুব একটা সুবিধা করতে না পারলেও, পরের দিন থেকে মোটামুটি দর্শক পাচ্ছে ছবিটি। বিশেষ করে ছবিটি যারা উপভোগ করছে, তারা পজিটিভ রিভিউ দিচ্ছে বিধায় দর্শক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছবিটি ঢাকায় এবং ঢাকার বাইরে প্রত্যাশা মাফিক ব্যবসা এনে দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোন হাউসফুল শো পাই নি। তথাপি ‘ক্যাপ্টেন খান’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ দর্শক টানছে এ ছবিটি।
হল ম্যানেজার, বুকিং এজেন্ট, ছবিটির নির্মাতা সংস্থা প্রভৃতি মারফত জানা গেছে যে, সব হল মিলিয়ে ছবিটি প্রতি শো-এ গড়ে ২৫% থেকে ৩০% দর্শক পাচ্ছে। ছবিটি ম্যাকিং এবং গল্প এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। যার থেকে ধারণা করা যাচ্ছে ছবিটির মুক্তির চার দিনের মাথায় প্রায় ত্রিশ থেকে পয়ঁত্রিশ লাখের কাছাকাছি আয় করেছে।
পড়ুন : ’মনে রেখো’-নিয়ে প্রকাশিত সব খবর!
সিনেমা : মনে রেখো
অভিনয় : বনি সেনগুপ্ত, মাহিয়া মাহি
পরিচালক : ওয়াজেদ আলী সুমন
শুভমুক্তি : ২২ই আগস্ট, ২০১৮
উদ্বোধনী স্ক্রিন : ৭০টি
১ম চার দিনে সর্বমোট আয় : ০.৩০-০.৩৫ কোটি (সম্ভাব্য)
বক্স অফিস স্ট্যাটাস : চলমান
আরো পড়ুন :
মাহিয়া মাহিকে নিয়ে প্রকাশিত সব খবর!
বনি সেনগুপ্তকে নিয়ে প্রকাশিত সব খবর!

No comments