সালমান খানের আরো কাছাকাছি অক্ষয় কুমার!

অক্ষয় কুমার!

[রঙধারা স্পেশাল : বলিউড]

অক্ষয় কুমার এখন দ্বিতীয় সর্বোচ্চ শতকোটি সিনেমার মালিক!


বলিউড খিলাড়ি অক্ষয় কুমার বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ শতকোটি সিনেমার মালিক। তার সর্বশেষ সিনেমা ‘গোল্ড’ বক্স অফিসে শতকোটি ঘর অতিক্রম করার মধ্য দিয়ে তিনি এ রেকর্ড অর্জন করল। এখন তিনি শুধু মাত্র সালমান খানের পিছনে অবস্থান করছে।

১৫ আগস্ট অক্ষয় কুমারের ‘গোল্ড’ মুক্তি পাই। উদ্বোধনী দিনে রেকর্ড সংখ্যক আয় করা ছবিটি ১৩দিনের মাথায় শতকোটি ঘর অতিক্রম করে। যার মধ্য দিয়ে অক্ষয় কুমারের ৯ নম্বর ছবি হিসেবে ‘গোল্ড’ শতকোটি ঘর অতিক্রম করেছে। এর আগে এ তারকা ৮টি ছবি শতকোটি ঘরে অবস্থান করছিল। ২০১২ সালে ‘হাউসফুল ২’ দিয়ে শতকোটি ক্লাবে সদস্য হন এ তারকা।

বর্তমানে ১৩টি শতকোটি আয় করা সিনেমা নিয়ে সবার উপরে অবস্থান করছে সালমান খান। দ্বিতীয় স্থানে থাকা অক্ষয় কুমারের শতকোটি আয় করা ছবি ৯টি। ৮টি ছবি নিয়ে তৃতীয় স্থানে অজয় দেবগন এবং ৭টি ছবি নিয়ে চতুর্থ স্থানে আছে শাহরুখ খান। উল্লেখ্য সালমান খান ব্যতীত বাকী তিন সুপারস্তারের ১টি করে ছবি মুক্তি পাবে এ বছর।

পড়ুন : অক্ষয় কুমারকে নিয়ে প্রকাশিত সব টাটকা খবর!

অক্ষয়ের শতকোটি আয় করা ছবি গুলো :

১. টয়লেট: এক প্রেম কথা(১৩৪.২৫ কোটি)
২. রাউডি রাথোড় (১৩৩ কোটি)
৩. এয়ারলিফ্ট (১২৯ কোটি)
৪. রুস্তম (১২৮ কোটি)
৫. জলি এলএলবি ২ (১১৭ কোটি)
৬. হাউসফুল ২ (১১৬ কোটি)
৭. হলিডে (১১৩ কোটি)
৮. হাউসফুল ৩ (১০৯ কোটি)
৯. গোল্ড (১০০.২৪ কোটি*)

আরো পড়ুন:
বলিউডের বিনোদন নিয়ে প্রকাশিত সব খবর!

রণবীর কাপুরের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

No comments

Powered by Blogger.